SHORT QUESTION REGARDING EUROPEAN HISTORY.এখানে ইউরোপীয় ইতিহাস সম্পর্কিত ছোট প্রশ্নোত্তরের জন্য একটি সংক্ষিপ্ত সারাংশ (Summary) বাংলা ভাষায় দিলাম, যা পরীক্ষার ছোট প্রশ্ন বা নোট আকারে কাজে আসবে –
Table of Contents
READ MORE – কয়েকটি ইউরোপের ঐতিহাসিক ঘটনাসমূহ (SOME EUROPEAN HISTORICAL INCIDENT)
SHORT QUESTION REGARDING EUROPEAN HISTORY

1. কে ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন?
উত্তর:- অ্যাডাম স্মিথ ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ (Museum of Economic Errors) বলেছেন।
2. ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (Teh Wealth of Nations) গ্রন্থের রচয়িতা কে?
উত্তর:- ‘দ্য ওয়েলথ অফ নেশনস’ (The Wealth of Nations) গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডাম স্মিথ।

3. সন্ত্রাসের শাসন কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর:- সন্ত্রাসের শাসন ১৭৯৩ খ্রিস্টাব্দে শুরু হয়।
4. কোন্ সময়কালকে ‘সন্ত্রাসের শাসন’ বলা হয়?
উত্তর:- আনুমানিক ২ জুন ১৭৯৩ খ্রিস্টাব্দ থেকে ২৭ জুলাই ১৭৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে ‘সন্ত্রাসের শাসন’ বলা হয়।
5. সন্ত্রাসের রাজত্বের প্রধান পরিচালক কে ছিলেন? উত্তর:- সন্ত্রাসের রাজাত্বের প্রধান পরিচালক ছিলেন রোবসপিয়র।
6. কবে রোবসপিয়রের মৃত্যু হয়? উত্তর:- ১৭৯৪ খ্রিস্টাব্দে ২৮ জুলাই রোবসপিয়রের মৃত্যু হয়।
7. ফ্রান্সে কার শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়? উত্তর:- ফ্রান্সে ম্যাক্সিমিলান রোবসপিয়রের শাসনকালকে ‘লাল সন্ত্রাস’ বলা হয়।
8. সন্দেহের আইন (Low of Suspect) কী? উত্তর:- সন্দেহের আইন হল এমন এক আইন যার দ্বারা বিপ্লবের বিরোধী বলে সন্দেহের বশে যে-কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যেত। বিপ্লবী আদালতে এই সব বন্দিদের বিচার হত।
9. ভারতবর্ষের কোন্ শাসক জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন?
উত্তর:- ভারতবর্ষের মহিশূর রাজ্যের শাসক টিপু সুলতান জেকোবিন ক্লাবের সদস্য ছিলেন।
10. থার্মিডোরীয় প্রতিক্রিয়া কী?
উত্তর:- ১৭৯৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই রোবসপিয়র ও তাঁর অনুগামীদের গিলোটিনে হত্যার ঘটনাকে ‘থার্মিডোরীয় প্রতিক্রিয়া’ বলা হয়।
11. ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল ইংল্যান্ডের কোন্ ঘটনা? উত্তর:- ১৬৮৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিল।
12. ফরাসি বিপ্লবের আদর্শ গুলি কি কি? উত্তর:- ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
13. ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তর:- ফারসি বিপ্লব ১৭৮৯ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল।
14. ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর:- ফারসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজ ছিলেন ষোড়শ লুই (Louis XVI)।

15. ষোড়শ লুই কে ছিলেন? উত্তর:- ফরাসি বিপ্লবের সমস ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
16. ষোড়শ লুই কোন্ বংশের রাজা ছিলেন? উত্তর:- ষোড়শ লুই বুরবোঁ বংশের রাজ ছিলেন।
17. মেরি আঁতোয়ানেৎ কে ছিলেন? উত্তর:- মেরি আঁতোয়ানেৎ ছিলেন রাজা ষোড়শ লুই-এর পত্নী।
18. ফ্রান্সের বুরবোঁ রাজারা কোন্ তত্ত্বে বিশ্বাসী ছিলেন? উত্তর:- ফ্রান্সের বুরবো রাজারা ‘রাজার দৈবসত্ত্বে’ বিশ্বাসী ছিলেন।
19. ‘আমিই রাষ্ট্র’-এই বিখ্যাত উক্তিটি কার? উত্তর:- ফারসি সম্রাট চতুর্দশ লুই বলেছিলেন, ‘আমিই রাষ্ট্র’ (I am the state)।
20. ‘ইনটেনডেন্ট’ কারা? উত্তর:- ফ্রান্সে প্রাক্-বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ‘ইনটেনডেন্ট’ নামে পরিচিত ছিল।
21. ফ্রান্সে কত ধরনের প্রত্যক্ষ কর ছিল? উত্তর:- ফ্রান্সে তিন ধরনের প্রত্যক্ষ কর ছিল।
22. ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম লেখো। উত্তর:- ফ্রান্সে প্রচলিত একটি প্রত্যক্ষ করের নাম হল-টেইলি, ক্যাপিটেশন, ভিংটিয়েমে।
23. টেইলি কি? উত্তর:- টেইলি হল ফ্রান্সের একপ্রকার ভূমিকর। এটি ছিল প্রত্যক্ষ কর।
24. ক্যাপিটেশন কী? উত্তর:- ফ্রান্সের প্রত্যক্ষ করগুলির মধ্যে অন্যতম ক্যাপিটেশন ছিল একপ্রকার উৎপাদন কর।
25. ভিংটিয়েমে কী? উত্তর:- ভিংটিমের ছিল ফ্রান্সের একপ্রকার আয়কর।
26. ফ্রান্সে লবণ কর কী নামে পরিচিত ছিল? উত্তর:- ফ্রান্সে লবণ কর গ্যাবেলা নামে পরিচিত ছিল।
27. ফ্রান্সে ধর্ম কর কি নামে পরিচিত ছিল? টাইথ কি? উত্তর:- ফ্রান্সে ধর্ম কর টাইথ নামে পরিচিত ছিল।
28. করভি কি? উত্তর:- করভি ছিল ফ্রান্সে প্রচলিত একপ্রকার কর, যাতে বাধ্যতামূলক ভাবে বিনা পরিশ্রমিকে বেগার খাটতে হতো।
29. যাজক কাদের বলা হত?
উত্তর:- যাজক হলেন কোন একটি নির্দিষ্ট ধর্মের প্রথাগত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব। বিভিন্ন ধর্মে যাজকদের ভূমিকা এবং কার্যাবলী বিভিন্ন রকম।
30. চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে কোন কর আদায় করতেন?
উত্তর:- চার্চ বা যাজকেরা জনসাধারণের কাছ থেকে টাইথ বা ধর্মকর আদায় করতেন।
31. ফরাসি যাজকেরা রাজাকে কি কর প্রদান করতেন? উত্তর:- ফরাসি যোজকেরা রাজাকে স্বেচ্ছাকর নামে এক প্রকার প্রদান করতেন।
32. ঐতিহাসিক ডেভিড থমসন কোন বিষয়কে বৈপ্লবিক পরিস্থিতি (Revolutionary situation) বলেছেন? উত্তর:- ঐতিহাসিক ডেভিড থমসন ফ্রান্সের প্রাক-বিপ্লব জটিল অর্থনৈতিক পরিস্থিতিকে বৈপ্লবিক পরিস্থিতি (Revolutionary situation) বলেছেন।
33. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ তিনটি সম্প্রদায়ে (Estate) বিভক্ত ছিল।
34. বিপ্লব পূর্ববর্তী ফারসি সমাজে কারা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন? উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে যাজকরা প্রথম সম্প্রদায়ভুক্ত ছিলেন।
35. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন? উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে অভিজাতরা দ্বিতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।
36. বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিলেন? উত্তর:- বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজে বুর্জোয়ারা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিলেন।
37. প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা কোন্ সম্প্রদায়ভুক্ত ছিল? উত্তর:- প্রাক্-বিপ্লব ফ্রান্সে কৃষক ও শ্রমিকরা তৃতীয় সম্প্রদায়ভুক্ত ছিল।
38. সাঁকুলোৎ (Sans-cullotes) কাদের বলা হয়? উত্তর:- সাঁকুলোৎ (Sans-culliotes) বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়।
39. জাতীয় সভার নতুন নাম কী? উত্তর:- জাতীয় সভার নতুন নাম সংবিধান সভা।
40. জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয় কেন?
উত্তর:- ১৭৮৯ খ্রিস্টাব্দের ১ জুলাই জাতীয় সভা ফ্রান্সের জন্য। সংবিধান রচনার দায়িত্ব পেয়েছিল। সেজন্য জাতীয় সভাকে সংবিধান সভা বলা হয়।
41. ফরাসি সংবিধান সভা কবে সামন্ততন্ত্রের (Feudalism) বিলোপ ঘোষণা করে? উত্তর:- ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট সামন্ততন্ত্রের বিলোপ ঘোষণা করে।
42. ফরাসি সংবিধান সভা কবে ‘মানুষ ও নাগরিকের অধিকার’ ঘোষণা করে? উত্তর:- ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা করে।
43. সংবিধান সভা ফ্রান্সের নাগরিকদের কী কী ভাগে বিভক্ত করেছিল? উত্তর:- সংবিধান সভা স্থায়ী সম্পত্তির ভিত্তিতে ফ্রান্সের নাগরিকদের ‘সক্রিয়’ ও ‘নিষ্ক্রিয়’ দু’ভাগে বিভক্ত করেছিল।
44. সংবিধান ফরাসি রাজতন্ত্রের কী পরিবর্তন করে? উত্তর:- সংবিধান ফরাসি রাজতন্ত্রের পুরাতন একচ্ছত্র স্বৈরাচারী শাসনের অবসান ঘটায়।
45. মিরাবো কে ছিলেন? উত্তর:- সংবিধান সভার কার্যকালে বিপ্লবী নেতা ছিলেন মিরাবো।
46. ‘অ্যাসাইনেট’ (Assignats) কী? উত্তর:- ‘অ্যাসাইনেট’ হল ফ্রান্সে প্রচলিত এক ধরনের কাগজের নোট।
47. কবে ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন? উত্তর:- ১৭৯১ খ্রিস্টাব্দের ২০ জুন ষোড়শ লুই অস্ট্রিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন।
48. ফারসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য কাকে দায়ী করেছিল?
উত্তর:- ফরাসি নারীসমাজ তাদের দুর্ভাগ্যের জন্য ফ্রান্সের পুরাতন রাজতন্ত্রকে দায়ী করেছিল।
49. ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে কী গুজব উঠেছিল? উত্তর:- ফরাসি বিপ্লবকালে গ্রামাঞ্চলে গুজব ওঠে যে, জমিদার, অভিজাতদের গুণ্ডাবাহিনী কৃষকদের জমি পুড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
50. ব্রান্সউইক কে ছিলেন? উত্তর:- ব্রান্সউইক ছিলেন অস্ট্রিয়া-প্রশিয়ার সেনাপাতি।

51. কোন ঘটনাকে ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলা হয়? উত্তর:- ১৭৯১ খ্রিস্টাব্দের ১০ আগস্ট টুইলারিস (Tuilleries) রাজপ্রাসাদ আক্রমণের ঘটনাকে ‘দ্বিতীয় ফরাসি বিপ্লব’ বলা হয়।
52. ‘সেপ্টেম্বরের হত্যাকাণ্ড’ কী? উত্তর:- ১৭৯২ খ্রিস্টাব্দে ২-৬ সেপ্টেম্বর উন্মত্ত ও হিংস্র জনতা জেকোবিন নেতা ম্যারাট-এর নেতৃত্বে জেলাখানাগুলিতে যে হত্যাকাণ্ড চালায়, তা সেপ্টেম্বর হত্যাকাণ্ড (September Massacre) নামে পরিচিত।
53. ‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশনাল কনভেনশন’ (National Convention) কী? উত্তর:- গণভোটের ভিত্তিতে ফ্রান্সে ১৭৯২ খ্রিস্টাব্দে যে আইনসভা গঠিত হয়েছিল তা ‘জাতীয় মহাসভা’ বা ‘ন্যাশনাল কনভেনশন’ নামে পরিচিত।
54. ফ্রান্সে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা কে করে? উত্তর:- জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটিয়ে প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা করে।
55. কবে রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়? উত্তর:- ১৭৯৩ খ্রিস্টাব্দের ২১ জানুয়ারি রাজা ষোড়শ লুই-এর মৃত্যুদণ্ড হয়।
56. ‘সন্ত্রাসের শাসন’ কী? উত্তর:- ফ্রান্সে জেকোবিন প্রবর্তিত স্বৈরাচারী শাসনকে ‘সন্ত্রাসের শাসন’ বলা হয়।
57. কত খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়? উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্যাসিস্ট দল প্রতিষ্ঠিত হয়।
58. ‘ফ্যাসিবাদ’ কথাটির উদ্ভব কোন্ শব্দ থেকে হয়েছে? উত্তর:- ‘ফ্যাসিবাদ’ কথাটির উদ্ভব ‘ফ্যাসেস’ শব্দ থেকে হয়েছে।
59. ‘ফ্যাসেস’ কীসের প্রতীক? উত্তর:- ‘ফ্যাসেস’ সর্বময় ক্ষমতার প্রতীক।
60. ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তর:- ফ্যাসিস্ট দলের সর্বাধিনায়ক ছিলেন বেনিটো মুসোলিন।
61. কোন দলের সদস্যরা ‘কালো কোর্তা’ নামে পরিচিত ছিল? উত্তর:- ফ্যাসিস্ট দলের সদস্যরা ‘কালো কোর্তা’ নামে পরিচিত ছিল।
62. ‘কালো কোর্তা’ কাদের বলা হত? উত্তর:- কালো পোশাক পরিহিত ফ্যাসিস্ট আধাসামরিক বাহিনীকে ‘কালো কোর্তা’ বলা হত।
63. মুসোলিনি কত খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন? উত্তর:- মুসোলিনি ১৯২২ খ্রিস্টাব্দে ইটালির প্রধানমন্ত্রীর পদ লাভ করেছিলেন।
64. ‘ইল ডুচে’ উপাধি কে নিয়েছিলেন? উত্তর:- ‘ইল ডুচে’ উপাধি নিয়েছিলেন মুসোলিনি।
65. কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল? উত্তর:- ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল।
66. জার্মানি যাতে মিত্রশক্তিবর্গকে ক্ষতিপূরণ দান করতে পারে তার জন্য কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়? উত্তর:- জার্মানি যাতে মিত্রশক্তিবর্গকে ক্ষতিপূরণ দান করতে পারে তার জন্য ডাওয়েজ ও ইয়ং পরিকল্পনা গ্রহণ করা হয়।

67. হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী? উত্তর:- হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম ‘মেইন ক্যাম্ফ’।
68. ‘মেইন ক্যাম্ফ’ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? উত্তর:- ‘মেইন ক্যাম্ফ’ ১৯২৫ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
69. কোন্ গ্রন্থ ‘নাৎসি দলের বাইবেল’ বলে পরিচিত? উত্তর:- মেইন ক্যাম্ফ গ্রন্থটি ‘নাৎসি দলের বাইবেল’ বলে পরিচিত।
70. নাৎসি দলের প্রতীক চিহ্ন কী ছিল? উত্তর:- নাৎসি দলের প্রতীক ছিল স্বস্তিকা চিহ্ন।
71. হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার (প্রধানমন্ত্রী) হয়েছিলেন? উত্তর:- হিটলার ১৯৩৩ খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলার (প্রধানমন্ত্রী) হয়েছিলেন।
72. হিটলার কত খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন? উত্তর:- হিটলার ১৯৩৪ খ্রিস্টাব্দে জার্মানির রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন।
73. ফ্যুয়েরার বলে কাকে অভিহিত করা হয়? উত্তর:- ফ্যুয়েরার বলে হিটলারকে অভিহিত করা হয়।
74. রাশিয়ার সম্রাটদের কী বলা হত? উত্তর:- রাশিয়ার সম্রাটদের জার বলা হত।
75. রাশিয়ার কোন জার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন? উত্তর:- জার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তির জন্য আইন প্রণয়ন করেন।
76. ‘ফ্যুয়েরার’ কথার অর্থ কী? উত্তর:- ‘ফ্যুয়েরার’ কথার অর্থ হল প্রধান নেতা।

77. স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর:- স্পেনের প্রজাতান্ত্রিক সরকারের প্রথম রাষ্ট্রপতি ছিলেন নিবস্টো জামোরা।
78. স্পেনের সংসদের নাম কী ছিল? উত্তর:- স্পেনের সংসদের নাম ছিল করটেস।
79. ফ্রাঙ্কো কে ছিলেন? উত্তর:- ফ্রাঙ্কো ছিলেন স্পেনের গৃহযুদ্ধের প্রধান সেনাপতি।
80. স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে কোথায় নির্বাসিত করা হয়েছিল? উত্তর:- স্পেনের গৃহযুদ্ধের পূর্বে জেনারেল ফ্রাঙ্কোকে ক্যানারি দ্বীপপুঞ্জে নির্বাসিত করা হয়েছিল।
81. ‘স্পেনের গৃহযুদ্ধের নায়ক’ কাকে বলা হয়? উত্তর:- ‘স্পেনের গৃহযুদ্ধের নায়ক’ বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।
82. ‘কডিলো’ কাকে বলা হয়? উত্তর:- ‘কডিলো’ বলা হয় জেনারেল ফ্রাঙ্কোকে।
83. স্পেনের গৃহযুদ্ধকে কোন ঐতিহাসিক ‘খুদে বিশ্বযুদ্ধ’ বলে আখ্যা দেন? উত্তর:- স্পেনের গৃহযুদ্ধকে ঐতিহাসিক ল্যাংসাম ‘খুদে বিশ্বযুদ্ধ’ বলে আখ্যা দেন।
84. প্যারিস শক্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি কে ছিলেন? উত্তর:- প্যারিস শান্তি সম্মেলনে আমেরিকার প্রতিনিধি ছিলেন উড্রো উইলসন।
85. প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের কোন্ সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- প্যারিস সম্মেলনে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
86. প্রথম বিশ্বযুদ্ধের পর কাদের মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রপক্ষ ও পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।
87. প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ জুন ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়।
88. ভাসাই সন্ধির মধ্যে কোন দেশের উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণত হয়? উত্তর:- ভাসাই সন্ধির মাধ্যমে জার্মানির উপনিবেশগুলি অছি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়।
89. কোন কোন ঐতিহাসিকরা ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলেছেন? উত্তর:- লিপসন, রাইকার, সিডম্যান প্রমুখ ঐতিহাসিকরা ভার্সাই সন্ধিকে ‘জবরদস্তিমূলক সন্ধি’ বলেছেন।
90. কোন্ সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়? উত্তর:- সেন্ট জার্মেইন-এর সন্ধি অনুসারে যুগোশ্লাভিয়া দেশটি গঠিত হয়।
91. কোন্ সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়? উত্তর:- সেন্ট জার্মেইন-এর সন্ধি অনুসারে চেকোশ্লোভাকিয়া নামে নতুন রাষ্ট্র গঠিত হয়।
92. কোন সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়? উত্তর:- নিউলির সন্ধির দ্বারা বুলগেরিয়া বলকান অঞ্চলের উপর অধিকার হারায়।
93. কোন সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়? উত্তর:- সেভরের সন্ধির দ্বারা ইসলাম জগতের ধর্মগুরুকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
94. জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয় কেন? উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী মহামন্দার ফলে জার্মানির ক্ষতিপূরণ প্রদান এক বছর স্থগিত হয়।
95. লেনিনের প্রকৃত নাম কী? উত্তর:- লেনিনের প্রকৃত নাম ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।
96. লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারাকে কে প্রচার করেছিলেন? উত্তর:- লেনিনের পূর্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করেছিলেন আলেকজান্ডার হার্জেন।
97. বলশেভিক দলের মুখপত্রের নাম কী? উত্তর:- বলশেভিক দলের মুখপত্রের নাম হল প্রাভদা।
98. ‘প্রাভদা’ পত্রিকাটি কবে প্রকাশিত হয়? উত্তর:- ‘প্রাভদা’ পত্রিকাটি ১৯১২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
99. শ্রমিক শ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে কারা আগ্রহী ছিলেন? উত্তর:- শ্রমিক শ্রেণির একনায়কতন্ত্র স্থাপনে বলশেভিকরা আগ্রহী ছিলেন।
100. ‘মেনশেডিক’ কথার অর্থ কী? উত্তর:- ‘মেনশেভিক’ কথার অর্থ হল সংখ্যালঘিষ্ঠ।
101. আলেকজান্ডার কেরেনস্কি কে ছিলেন? উত্তর:- আলেকজান্ডার কেরেনস্কি ছিলেন রাশিয়ার মেনশেভিক দলের প্রধান নেতা।
102. কেরেনস্কি সরকারের সামরিক প্রধান কে ছিলেন? উত্তর:- কেরেনস্কি সরকারের সামরিক প্রধান ছিলেন জেনারেল কর্নিলভ।
103. জুলিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে কতদিন পিছিয়ে থাকে? উত্তর:- জুনিয়ান ক্যালেন্ডার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের থেকে ১৩ দিন পিছিয়ে থাকে।
104. ১৯১৭ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি কী ধরনের বিপ্লব ছিল? উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিপ্লবটি সমাজতান্ত্রিক বিপ্লব ছিল।
105. বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় কোন্ ক্যালেন্ডার মেনে চলা হত? উত্তর:- বলশেভিক বিপ্লবের সময় রাশিয়ায় জুলিয়ান ক্যালেন্ডার মেনে চলা হত।
106. রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম লেখো। উত্তর:- রাশিয়ার একজন উদারপন্থী জারের নাম হল দ্বিতীয় আলেকজান্ডার।
107. ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন কোন জার? উত্তর:- ভূমিদাসদের মুক্তিনামাকে অগ্রাহ্য করেন জার তৃতীয় আলেকজান্ডার।
108. কোন্ জারের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়? উত্তর:- জার প্রথম নিকোলাসের আমলে রাশিয়ায় সাহিত্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ করা যায়।
109. রাশিয়ায় কোন রাজবংশ ৩০০ বছর রাজত্ব করেছিল? উত্তর:- রাশিয়ায় রোমানভ বংশ ৩০০ বছর রাজত্ব করেছিল?
110. রুশ জার দ্বিতীয় নিকোলাস কোন্ বংশের শাসক ছিলেন? উত্তর:- রুশ জার দ্বিতীয় নিকোলাস রোমানভ বংশের শাসক ছিলেন।
111. বুলিঘিন শাসনতন্ত্র কে চালু করেন? উত্তর:- বুলিঘিন শাসনতন্ত্র চালু করেন জার দ্বিতীয় নিকোলাস।
112. জার দ্বিতীয় নিকোলাস কবে সিংহাসন ত্যাগ করেন? উত্তর:- জার দ্বিতীয় নিকোলাস ১৯১৭ খ্রিস্টাব্দের ১৪ মার্চ সিংহাসন ত্যাগ করেন।
113. কত খ্রিস্টাব্দে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান ঘটে? উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়া রোমানভ বংশের শাসনের অবসান ঘটে।
114. রাশিয়ায় জারতন্ত্রের পতন কবে হয়? উত্তর:- রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের ফলে জারতন্ত্রের পতন হয়।
115. রাশিয়ার শেষ জার কে ছিলেন? উত্তর:- রাশিয়ার শেষ জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।
116. ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার কে ছিলেন? উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের প্রাক্কালে রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় নিকোলাস।
117. রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় কোন বংশের শাসনের অবসান হয়? উত্তর:- রুশ বিপ্লবের ফলে রাশিয়ায় রোমানভ বংশের শাসনের অবসান হয়।
118. বলশেভিক বিপ্লবের পূর্বে মোট কতজন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে? উত্তর:- বলশেভিক বিপ্লবের পূর্বে মোট ১৮ জন জার রাজত্ব করেছিলেন রাশিয়াতে।
119. রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় কোন্ জারের রাজত্বকালে? উত্তর:- রাশিয়াতে বলশেভিক আন্দোলন সংঘটিত হয় জার-দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে।
120. ‘ডুমা’ কী? উত্তর:- রাশিয়ার নির্বাচিত আইনসভা ‘ডুমা’ নাম পরিচিত।
121. কত খ্রিস্টাব্দে ‘ডুমা’-র প্রথম অধিবেশন বসে? উত্তর:- ১৯০৬ খ্রিস্টাব্দে ‘ডুমা’-র প্রথম অধিবেশন বসে।
122. ১৯০৫ খ্রিস্টাব্দে পূর্বে রাশিয়ার সমাজ কত ভাগে বিভক্ত ছিল? উত্তর:- ১৯০৫ খ্রিস্টাব্দে পূর্বে রাশিয়ার সমাজ সুবিধাভোগী অভিজাত ও সুবিধাবঞ্চিত দরিদ্র কৃষক-এই দুই শ্রেণিতে বিভক্ত ছিল।
123. ‘নিহিলিস্ট’ কারা? উত্তর:- ‘নিহিলিস্ট’ হল রাশিয়ার একদল চরমপন্থী গোষ্ঠী।
124. নারদনিক আন্দোলন রাশিয়ার করে শুরু হয়? উত্তর:- নারদনিক আন্দোলন রাশিয়ায় ১৮৭৪ খ্রিস্টাব্দে শুরু হয়।
125. ‘নারদ’ কথার অর্থ কী? উত্তর:- ‘নারদ’ কথার অর্থ হল জনগণ।
126. ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নামকরণ কী হয়? উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পর রাশিয়ার নতুন নাম হয় ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক (সংক্ষেপে USSR)।
127. বিশ্বে সর্বপ্রথম কোন দেশে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়? উত্তর:- বিশ্বের সর্বপ্রথম রাশিয়ার সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
128. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর:- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ছিলেন লেনিন।
129. কবে রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়? উত্তর:- ১৯১৮ খ্রিস্টাব্দের ১০ মার্চ রাশিয়ার রাজধানী পেট্রোগ্রাড থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
130. ‘চেকা’ কী? উত্তর:- স্ট্যালিনের নেতৃত্বে গঠিত গুপ্ত পুলিশবাহিনী ‘চেকা’ নামে পরিচিত।
131. স্ট্যালিনের প্রকৃত নাম কী? উত্তর:- স্ট্যালিনের প্রকৃত নাম হল জোসেফ জুগাভিলি।
132. ‘নতুন অর্থনৈতিক নীতি’ বা NEP কে প্রবর্তন করেন? উত্তর:- ‘নতুন অর্থনৈতিক নীতি’ বা NEP লেলিন প্রবর্তন করেন।
133. কত খ্রিস্টাব্দে লেনিন NEP বা ‘নতুন অর্থনৈতিক নীতি’ চালু করেন? উত্তর:- ১৯২১ খ্রিস্টাব্দে লেনিন NEP বা ‘নতুন অর্থনৈতিক নীতি’ চালু করেন।
134. লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট্য কী? উত্তর:- লেনিনের নতুন অর্থনৈতিক নীতির মূল বৈশিষ্ট ছিল-ধনতন্ত্র ও সমাজতন্ত্রের কার্যকারী মিশ্রণ।
135. অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে কবে যুদ্ধ ঘোষণা করে? উত্তর:- অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই যুদ্ধ ঘোষণা করে।
136. কত খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়?উত্তর:- ১৯১৪ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
137. ইংল্যান্ড কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়? উত্তর:- ইংল্যান্ড ১৯১৪ খ্রিস্টাব্দের ৪ আগস্ট প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়।
138. আমেরিকা কত খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়? উত্তর:- আমেরিকা ১৯১৭ খ্রিস্টাব্দে মিত্রপক্ষে যোগ দেয়।
139. নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর:- নারদনিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন আলেকজান্ডার হার্জেন।
140. ‘রক্তাক্ত রবিবার’-এর ঘটনাটি কোথায় ঘটেছিল? উত্তর:- ‘রক্তাক্ত রবিবার’-এর ঘটনাটি ঘটেছিল রাশিয়ার পেট্রোগ্রাড শহরে।
141. ‘রক্তাক্ত রবিবার’-এর ঘটনা কত খ্রিস্টাব্দে ঘটেছিল? উত্তর:- ‘রক্তাক্ত রবিবার’-এর ঘটনা ১৯০৫ খ্রিস্টাব্দে ঘটেছিল।
142. ‘সোভিয়েত’ কী? উত্তর:- রাশিয়ার গ্রাম ও শহরের সাধারণ মানুষদের নিয়ে গঠিত পরিষদকে ‘সোভিয়েত’ বলা হত।
143. ‘সোভিয়েত’ কথার অর্থ কী ছিল? উত্তর:- ‘সোভিয়েত’ কথার অর্থ ছিল পরিষদ।
144. ‘১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্য্যাল’-কার উক্তি? উত্তর:- ‘১৯০৫ খ্রিস্টাব্দের বিপ্লব ১৯১৭ খ্রিস্টাব্দের বিপ্লবের ড্রেস রিহার্য্যাল’-এটি ট্রটস্কির উক্তি।
145. ‘মির’ কাদের বলা হত? উত্তর:- রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে ‘মির’ বলা হত।
146. ‘কুলাক’ কাদের বলা হয়? উত্তর:- রাশিয়ার নতুন জমিদার বা জোতদার শ্রেণিকে ‘কূলাক’ বলা হয়।
147. কার সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়? উত্তর:- স্টোলিপিনের সংস্কারের ফলে রাশিয়াতে জোতদার প্রথা ব্যাপকভাবে চালু হয়।
148. স্টোলিপিন কত খ্রিস্টাব্দে নিহত হন? উত্তর:- স্টোলিপিন ১৯১১ খ্রিস্টাব্দে নিহত হন।
149. কোন কুখ্যাত সন্ন্যাসী দ্বিতীয় নিকোলাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল? উত্তর:- রাসপুটিন দ্বিতীয় নিকোলাসের ওপর ক্ষতিকর প্রভাব বিস্তার করেছিল।
150. রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র কারা তুলে ধরেন? উত্তর:- রুশদের কাছে স্বৈরাচারিতার চিত্র তুলে ধরেন রাশিয়ার সাহিত্যিক ও দার্শনিকরা।
151. বাকুনিন কে ছিলেন? উত্তর:- বাকুনিন ছিলেন রাশিয়ার নৈরাজ্যবাদী বিপ্লবী ব্যক্তিত্ব।
152. রাশিয়ার কত খ্রিস্টাব্দে ‘সোশ্যাল ডেমোক্রেটিক দল’ প্রতিষ্ঠিত হয়? উত্তর:- রাশিয়ায় ১৮৯৮-১৮৯৯ খ্রিস্টাব্দে ‘সোশ্যাল ডেমোক্রেটিক দল’ প্রতিষ্ঠিত হয়।
153. ‘সোশ্যাল ডেমোক্রেটিক দল’ কে প্রতিষ্ঠা করেন? উত্তর:- ‘সোশ্যাল ডেমোক্রেটিক দল’ প্রতিষ্ঠা করেন জর্জ প্লেখানভ।
154. ‘বলশেভিক’ কথার অর্থ কী? উত্তর:- ‘বলশেভিক’ কথার অর্থ হল সংখ্যাগরিষ্ঠ।
155. রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা কে ছিলেন? উত্তর:- রাশিয়ার বলশেভিক দলের প্রধান নেতা ছিলেন লেনিল।
156. রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা কে ছিলেন? উত্তর:- রাশিয়ার বলশেভিক বিপ্লবের প্রধান নেতা ছিলেন লেনিন।
157. ‘রুশ বিপ্লবের জনক’ কাকে বলা হয়? উত্তর:- ‘রুশ বিপ্লবের জনক’ বলা হয় লেনিনকে।
158. ‘All Power to the Soviets’-কার উক্তি? উত্তর:- ‘All Power to the Soviets’ -লেনিনের উক্তি।
159. ‘এপ্রিল থিসিস’-এর প্রবক্তা কে ছিলেন? উত্তর:- ‘এপ্রিল থিসিস’-এর প্রবক্তা ছিলেন লেনিন।
160. লেনিন কবে ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন? উত্তর:- লেনিন ১৯১৭ খ্রিস্টাব্দের ১৭ এপ্রিল ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
161. বলশেভিক বিপ্লবে লেনিনের প্রধান সহযোগী কে ছিলেন? উত্তর:- বলশেভিক বিপ্লবের লেনিনের প্রধান সহযোগী ছিলেন ট্রটস্কি।
162. কার নেতৃত্বে রাশিয়ায় ‘রেড গার্ড’ বা ‘লাল ফৌজ’ গঠিত হয়েছিল? উত্তর:- ট্রটস্কির নেতৃত্বে রাশিয়ায় ‘রেড গার্ড’ বা ‘লাল ফৌজ’ গঠিত হয়েছিল।
163. ‘ইসক্রা’ পত্রিকা প্রথম কে প্রকাশ করেন? উত্তর:- ‘ইসক্রা’ পত্রিকা প্রথম প্রকাশ লেনিন।
164. ‘ইসক্রা’ পত্রিকা কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশতি হয়? উত্তর:- ‘ইসক্রন’ পত্রিকা ১৯০০ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়।
165. ‘ইসক্রা’ শব্দের অর্থ কী? উত্তর:- ‘ইসক্রা’ শব্দের অর্থ হল স্ফুলিঙ্গ।
166. রুশ বিপ্লব সফল হয় কবে? উত্তর:- রুশ বিপ্লব সফল হয় ১৯১৭ খ্রিস্টাব্দের ৭ নভেম্বর।
167. রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়? উত্তর:- রাশিয়ায় লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
168. ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের রাষ্ট্রপতি ছিলেন লেনিন।
169. ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী কে ছিলেন? উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে রাশিয়ায় প্রতিষ্ঠিত সোভিয়েত সরকারের বিদেশমন্ত্রী ছিলেন ট্রটস্কি।
170. প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কে ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে উড্রো উইলসন ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন।
171. উড্রো উইলসন কে ছিলেন? উত্তর:- উড্রো উইলসন ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
172. উড্রো উইলসন কবে তাঁর ‘চোদ্দো দফা নীতি’ ঘোষণা করেন? উত্তর:- উড্রো উইলসন ১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি তাঁর ‘চৌদ্দো দফা নীতি’ ঘোষণা করেন।
173. ব্রেস্ট-লিটলঙ্কের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর:- ব্রেস্ট-লিটলস্কের সন্ধি রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়।
174. ব্রেস্ট-লিটভম্বের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর:- ব্রেস্ট-লিটভঙ্কের সন্ধি ১৯১৮ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়।
175. জার্মানি কবে মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে? উত্তর:- জার্মানি ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
176. কবে প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে? উত্তর:- ১৯১৮ খ্রিস্টাব্দের ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে।
177. কত খ্রিস্টাব্দে প্যারিস শাস্তি সম্মেলন আহত হয়? উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে প্যারিস শাস্তি সাম্মেলন আহত হয়।
178. প্যারিস শাস্তি সম্মেলন কোথায় হয়েছিল? উত্তর:- প্যারিস শান্তি সম্মেলনে হয়েছিল ফ্রান্সের রাজধানী প্যারিসে।
179. প্যারিস শান্তি সম্মেলনে ‘Big Four’ বা ‘প্রধান চার’ কারা ছিল? উত্তর:- প্যারিস শাস্তি সম্মেলনে ‘Big Four’ বা ‘প্রধান চার’ ছিল-ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি ও আমেরিকা।
180. প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন? উত্তর:- প্যারিস শান্তি সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি ছিলেন লয়েড জর্জ।
181. প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন? উত্তর:- প্যারিস শান্তি সম্মেলনে ফ্রান্সের প্রতিনিধি ছিলেন জর্জ ক্লেমেশোঁ।
182. প্যারিস শাস্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি কে ছিলেন? উত্তর:- প্যারিস শাস্তি সম্মেলনে ইটালির প্রতিনিধি ছিলেন ভিট্টোরিও অর্লান্ডো।
183. কোন্ প্রস্তাব অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে? উত্তর:- উড্রো উইলসনের ‘চোদ্দো দফা নীতি’ অনুসারে জাতিসংঘ গড়ে ওঠে।
184. জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন কবে বসে? উত্তর:- জাতিসংঘ বা লিগ অফ নেশনস-এর প্রথম অধিবেশন বসে ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি।
185. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর:- জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরডি ড্রমন্ড।
186. কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়? উত্তর:- ১৯৪৬ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে লিগের মৃত্যু ঘোষণা করা হয়।
187. প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৯ খ্রিস্টাব্দে আমেরিকায় মহামন্দা দেখা দেয়।
188. প্রথম বিশ্বযুদ্ধের পর কত খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২৯ খ্রিস্টাব্দে বিশ্ব অর্থনীতিতে মহামন্দা দেখা দেয়।
189. মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় কোন্ দেশটি? উত্তর:- মহামন্দার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আমেরিকা যুক্তরাষ্ট্র।
190. ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় কোন শেয়ার বাজার ধ্বংসের ফলে? উত্তর:- ১৯২৯ খ্রিস্টাব্দের মহামন্দা সূচিত হয় নিউ ইয়র্কের ওয়ালস্টিট শেয়ার বাজার ধ্বংসের ফলে।
191. ‘নিউ ডিল’ কথার অর্থ কী? উত্তর:- ‘নিউ ডিল’ কথার অর্থ হল নব বিন্যাস।
192. ‘নিউ ডিল’ কে প্রবর্তন করেন? উত্তর:- ‘নিউ ডিল’ প্রবর্তন করেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
193. ‘হুভার মোরাটোরিয়াম’-এর উদ্গাতা কে? উত্তর:- ‘হুভার মোরোটোরিয়াম’-এর উদ্গাতা হলেন আমেরিকার রাষ্ট্রপতি হুভার।
194. ‘মেরোটোরিয়াম’ কথার অর্থ কী? উত্তর:- ‘মেরোটোরিয়াম’ কথার অর্থ হল স্থগিতাদেশ।
195. প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি কোন পক্ষে যোগ দিয়েছিল? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের সময় ইটালি আঁতাত পক্ষে যোগ দিয়েছিল।
196. কোন দেশে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল? উত্তর:- ইটালিতে প্রথম ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল।
197. ইটালিতে কে ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর:- ইটালিতে মুসোলিনি ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
198. মুসোলিনের নেতৃত্বে কোন্ দল ইটালিতে ক্ষমতায় আসে? উত্তর:- মুসোলিনের নেতৃত্বে ফ্যাস্টিস দল ইটালিতে ক্ষমতায় আসে।
199. ফ্যাসিস্ট দলের উৎপত্তি কোথায় হয়? উত্তর:- ফ্যাসিস্ট দলের উৎপত্তি হয় ইটালিতে।
200. ফ্যাসিস্ট দল কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর:- ফ্যাসিস্ট দল বেনিটো মুসোলিনি প্রতিষ্ঠা করেছিলেন।
201. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন গুস্তাভ স্ট্রেসম্যান।
202. প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার কে প্রতিষ্ঠা করেন?উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন ফ্রেডরিখ ইবার্ট।
203. জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান কোন স্থানে গৃহীত হয়? উত্তর:- জার্মানিতে প্রজাতান্ত্রিক সরকারের সংবিধান ভাইমার নামক স্থানে গৃহীত হয়।
204. জার্মানিতে কত খ্রিস্টাব্দে ‘ভাইমার প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর:- জার্মানিতে ১৯১৮ খ্রিস্টাব্দে ‘ভাইমার প্রজাতন্ত্র’ প্রতিষ্ঠিত হয়েছিল।
205. জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর:- জামানির ভাইমার প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রেডরিখ ইবার্ট।
206. অ্যাডলফ হিটলার কত খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন? উত্তর:- অ্যাডলফ হিটলার ১৯১৯ খ্রিস্টাব্দে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগদান করেন।
207. জার্মান ওয়ার্কার্স পার্টির নতুন নামকরণ কী হয়েছিল? উত্তর:- জার্মান ওয়ার্কার্স পার্টির নতুন নামকরণ হয়েছিল-ন্যাশনাল সোস্যালিস্ট জার্মান ওয়ার্কার্সা পার্টি।
208. কে ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন? উত্তর:- হিটলার ইহুদিদের প্রতি তীব্র ঘৃণা ও বিদ্বেষ পোষণ করতেন।
209. ‘হেরেনডক তত্ত্বের’ প্রবক্তা কে? উত্তর:- ‘হেরেনভক তত্ত্বের’ প্রবক্তা ছিলেন হিটলার।
210. জার্মানরা একমাত্র আর্য জাতি, বাকি সব জাতি বর্ণসংকর-এ কথা কে বলেন? উত্তর:- জার্মানরা একমাত্র আর্য জাতি, বাকি সব জাতি বর্ণসংকর-এ কথা বলেন হিটলার।
211. কোন দেশে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল? উত্তর:- জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল।
212. জার্মানিতে কে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর:- জার্মানিতে হিটলার নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।
213. নাৎসি পার্টির পুরো নাম কী? উত্তর:- নাৎসি পার্টির পুরো নাম হল-ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পাটি।
214. নাৎসি দলকে জনপ্রিয় করে তোলে কোন পত্রিকা? উত্তর:- নাৎসি দলকে জনপ্রিয় করে তোলে পিপলস্ অবজারভার নামক পত্রিকা।
215. নাৎসি দলের মুখপত্রের নাম কী? উত্তর:-নাৎসি দলের মুখপত্রের নাম হল পিপলস্ অবজারভার।
216. নাৎসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম কী? উত্তর:- নাৎসি দলের স্বেচ্ছাসেবক বাহিনীর নাম হল ঝটিকা বাহিনী বা স্টর্ম ট্রুপার্স।
217. ‘ব্রাউন শার্টস্’ কাদের বলা হত? উত্তর:- নাৎসি দলের সদস্যরা বাদামি রঙের পোশাক পরতেন বলে এদের ‘ব্রাউন শার্টস্’ বলা হত।
218. ‘গেস্টাপো’ কী? উত্তর:- ‘গেস্টাপো’ হল হিটলারের নেতৃত্বাধীন জার্মানির গুপ্ত পুলিশ বাহিনী।
219. মেইন ক্যাম্ফ (Mein Kamph) গ্রন্থের রচয়িতা কে? উত্তর:- মেইন ক্যাম্ফ (Mein Kamph) গ্রন্থের রচয়িতা হলেন অ্যাডফল হিটলার।
220. ‘মেইন ক্যাম্ফ’ কথার অর্থ কী? উত্তর:- ‘মেইন ক্যাম্ফ’ কথার অর্থ ‘আমার সংগ্রাম’।
221. মার্শাল ঝুকভ কে ছিলেন? উত্তর:- মার্শাল ঝুকভ ছিলেন রুশ সেনাপতি।
222. স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তর:- স্ট্যালিনগ্রাডের যুদ্ধ ১৯৪২ খ্রিস্টাব্দের শুরু হয়।
223. স্ট্যালিনগ্রাডের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- স্ট্যালিনগ্রাডের যুদ্ধ সোভিয়েত রাশিয়া ও জার্মানির মধ্যে হয়েছিল।
224. স্ট্যালিনগ্রাডের যুদ্ধে কে জয়লাভ করে? উত্তর:- স্ট্যালিনগ্রাডের যুদ্ধে রাশিয়া জয়লাভ করে।
225. স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি কার কাছে আত্মসমর্পণ করে? উত্তর:- স্ট্যালিনগ্রাডের যুদ্ধে জার্মানি মার্শাল ঝুকভের কাছে আত্মসমর্পণ করে।
226. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন্ দেশকে ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হয়? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘গণতন্ত্রের অস্ত্রাগার’ বলা হয়।
227. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ ‘ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ‘ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণ করে।
228. মার্কিন যুক্তরাষ্ট্রে কত খ্রিস্টাব্দে লেন্ড লিজ আইন পাশ হয়? উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৪১ খ্রিস্টাব্দে লেন্ড লিজ আইন পাশ হয়।
229. কে ‘লেন্ড লিজ আইন’ ঘোষণা করেন। উত্তর:- মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ‘লেন্ড লিজ আইন’ ঘোষণা করেন।
230. আইজেন হাওয়ার কে ছিলেন? উত্তর:- আইজেন হাওয়ার ছিলেন মার্কিন সেনাপতি।
231. জাপান কিত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল? উত্তর:- জাপান ১৯৪১ খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল।
232. জাপান পার্ল হারবারে কাদের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল? উত্তর:- জাপান পার্ল হারবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ-ঘাঁটি ধ্বংস করেছিল।
233. মার্কিন যুক্তরাষ্ট্র কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে? উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪১ খ্রিস্টাব্দে ৮ ডিসেম্বর জাপানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে।
234. হিরোশিমা ও নাগাসিকা শহর দুটি কোথায় অবস্থিত? উত্তর:- হিরোশিমা ও নাগাসাকি শহর দুটি জাপানে অবস্থিত।
235. NATO-র পুরো কথাটি লেখো। উত্তর:- NATO-র পুরো কথাটি হল- North Atlantic Treaty Organisation.
236. ওয়ারশ চুক্তি কাদের মধ্যে গড়ে ওঠে? উত্তর:- রাশিয়া ও পূর্ব ইউরোপের সাম্যবাদী দেশগুলি নিয়ে ওয়ারশ চুক্তি গড়ে ওঠে।
237. SEATO-র পুরো কথাটি লেখো। উত্তর:- SEATO-র পুরো কথাটি হল-South East Asian Treaty Organisation.
238. CENOTO-র পুরো কথাটি লেখো। উত্তর:- CENOTO-র পুরো কথাটি হল-Central Treaty Organisation.
239. ‘তৃতীয় বিশ্ব’ বলতে কী বোঝ? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলি ‘তৃতীয় বিশ্ব’ নামে পরিচিত।
240. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে কোন কোন সাগর-মহাসাগরের নাম যুক্ত? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে প্রশান্ত মহাসাগর, ভূ-মধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের নাম যুক্ত।
241. একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম লেখো। উত্তর:- একটি ব্রিটিশ যুদ্ধজাহাজের নাম হল কারেজার্স।
242. দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত মানুষের সংখ্যা কত? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত মানুষের সংখ্যা হল প্রায় ৫ কোটি।
243. আন্তর্জাতিক শাস্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কোন সংস্থা প্রতিষ্ঠিত হয়? উত্তর:- আন্তর্জাতিক শাস্তি ও নিরাপত্তার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।
244. পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর:- পোল-জার্মান অনাক্রমণ চুক্তি ১৯৩৪ খ্রিস্টাব্দে স্বক্ষরিত হয়।
245. পোল-জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয়? উত্তর:- পোল-জার্মান অনাক্রমণ চুক্তি দশ বছরের জন্য স্বাক্ষরিত হয়।
246. কত খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে? উত্তর:- ১৯৩৫ থেকে ১৯৩৬ খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে।
247. কত খ্রিস্টাব্দে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর:- ১৯৩৫ খ্রিস্টাব্দে ইঙ্গ-জার্মান নৌ-চুক্তি স্বাক্ষরিত হয়।
248. কত খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল? উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল।
249. কোন যুদ্ধকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ’ বা ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলা হয়? উত্তর:- স্পেনের গৃহযুদ্ধকে ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষুদ্র সংস্করণ’ বা ‘ক্ষুদ্র বিশ্বযুদ্ধ’ বলা হয়।
250. জেনারেল ফ্রাঙ্কো কোন্ দেশের শাসক ছিলেন? উত্তর:- জেনারেল ফ্রাঙ্কো স্পেনের শাসক ছিলেন।
251. স্পেনে কার নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর:- স্পেনে জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল।
252. অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি জার্মানি ও জাপানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
253. অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- অ্যান্টি-কমিন্টার্ন চুক্তি ১৯৩৬ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।
254. কত খ্রিস্টাব্দে স্বোম-বার্লিন অক্ষচুত্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দে রোম-বার্লিন অক্ষচুক্তি হয়েছিল।
255. রোম-বার্লিন অক্ষচুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- রোম-বার্লিন অক্ষচুক্তি মুসোলিনি ও হিটলারের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
256. হিটলারের পোল্যান্ড আক্রমণের মূল কারণ কী? উত্তর:- হিটলার পোল্যান্ডের কাছে পোলিশ করিডর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হওয়ায় হিটলার পোল্যান্ড আক্রমণ করেন।
257. হিটলার কোন্ বন্দরের সাথে যোগাযোগের জন্য ‘পোলিশ করিডর’ দাবি করেন? উত্তর:- হিটলার ডানজিগ বন্দরের সাথে যোগাযোগের জন ‘পোলিশ করিডর’ দাবি করেন।
258. হিটলারের পোল্যান্ড আক্রমণকালে কারা পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল? উত্তর:- হিটলারের পোল্যান্ড আক্রমণকালে ব্রিটেন ও ফ্রান্স পোল্যান্ডকে সাহায্যের জন্য এগিয়ে আসে।
259. কোন্ ঘটনা জাতিসংঘের পতনকে চিহ্নিত করে? উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দে হিটলারের পোল্যান্ড আক্রমণ জাতিসংঘের পতনকে চিহ্নিত করে।
260. দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ।
261. কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল? উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল।
262. অক্ষশক্তি কাদের নিয়ে গঠিত হয়? উত্তর:- অক্ষশক্তি ইটালি, জার্মানি ও জাপানকে নিয়ে গঠিত হয়।
263. ‘One by one’ নীতি কে গ্রহণ করেছিলেন? উত্তর:- ‘One by one’ নীতি হিটলার গ্রহণ করেছিলেন।
264. ‘ব্রিটেনের যুদ্ধ’ কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ‘ব্রিটেনের যুদ্ধ’ হয়েছিল জার্মানি ও ব্রিটিনের মধ্যে।
265. কোন্ চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন? উত্তর:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন।
266. হিটলার কবে রাশিয়া আক্রমণ করেছিলেন? উত্তর:- হিটলার ১৯৪১ খ্রিস্টাব্দের ২২ জুন রাশিয়া আক্রমণ করেছিলেন।
267. জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কী? উত্তর:- জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন বারবারোসা’ (Operation Barbarossa)।
268. দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি কি নাম পরিচিত? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি ‘পোড়ামাটির নীতি’ নামে পরিচিত।
269. দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশ হিরোশিমা ও নাগাসিকার উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকির উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
270. আমেরিকা কত খ্রিস্টাব্দে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল? উত্তর:- আমেরিকা ১৯৪৫ খ্রিস্টাব্দের ৬ আগস্ট হিরোশিমা ও ৯ আগস্ট নাগাসাকিতে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল।
271. কত খ্রিস্টাব্দে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল? উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ মে জার্মানি মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করেছিল।
272. কত খ্রিস্টাব্দে জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে? উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর জাপান মিত্রপক্ষের কাছে আত্মসমর্পণ করে।
273. কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়? উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
274. মিত্রপক্ষ কবে ‘বিজয় দিবস’ (V.E.Day) পালন করে? উত্তর:- মিত্রপক্ষ ১৯৪৫ খ্রিস্টাব্দের ৮ মে ‘বিজয় দিবস’ (V.E.Day) পালন করে।
275. V. E. Day কথার পুরো অর্থ কী? উত্তর:- V. E. Day কথার পুরো অর্থ হল- ‘Victory in Europe Day’।
276. ডি. ডে (D. Day) কথার অর্থ কী? উত্তর:- ‘ডি. ডে’ কথার অর্থ হল ‘মুক্তি দিবস’ বা ‘Day of Deliveramce’।
277. ‘ডি. ডে’ (D. Day) বলতে কোন্ তারিখটি বোঝায়? উত্তর:- ‘ডি ডে’ (D. Day) বলতে ১৯৪৪ খ্রিস্টাব্দের ৬ জুন তারিখটি বোঝায়।
278. কার পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়? উত্তর:- জাপানের পতনের ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
279. কার আত্মসমর্পণের ফলে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়? উত্তর:- জার্মানির আত্মসমর্পণের ফলে ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
280. কার আত্মসমর্পণের ফলে প্রাচ্য ভূ-খণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়? উত্তর:- জাপানের আত্মসমর্পনের ফলে প্রাচ্য ভূ-খণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়।
281. দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম লেখো। উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম হল-মার্কিন যুক্তরাষ্ট্র।
282. আবিসিনিয়ার বর্তমান নাম কী? উত্তর:- আবিসিনিয়ার বর্তমান নাম হল ইথিওপিয়া।
283. হাইলে সেলাসি কে ছিলেন? উত্তর:- হাইলে সেলাসি ছিলেন আবিসিনিয়ার সম্রাট।
284. কত খ্রিস্টাব্দে ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল? উত্তর:- ১৯৩৪ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল।
285. ইটালি কত খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল? উত্তর:- ইতালি ১৯৩৬ খ্রিস্টাব্দে আবিসিনিয়া দখল করেছিল।
286. ইটালি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে? উত্তর:- ইটালি ১৯৩৭ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে।
287. কত খ্রিস্টাব্দে ইটালি আলবেনিয়া আক্রমণ করে? উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দে ইটালি আলবেনিয়া আক্রমণ করে।
288. গ্রিসের কোন দ্বীপটি মুসোলিনি দখল করেন? উত্তর:- গ্রিসের কারফু দ্বীপটি মুসোলিনি দখল করেন।
289. জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? উত্তর:- জাপান ১৯৩১ খ্রিস্টাব্দে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল।
290. জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম কী রেখেছিল? উত্তর:- জাপান মাঞ্চুরিয়া দখল করে তার নাম রেখেছিল মাঞ্চুকুয়ো।
291. জাপান কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে? উত্তর:- জাপান ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
292. হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য কী ছিল? উত্তর:- হিটলারের বিদেশনীতির মূল লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা।
293. জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে? উত্তর:- জার্মানি ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে।
294. দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন হিদেকি তোজো।
295. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
296. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রধানমন্ত্রী ছিলেন দালাদিয়ার।
297. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
298. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি এস. ট্রুম্যান।
299. ইয়াল্টা সম্মেলন কবে হয়েছিল? উত্তর:- ইয়াল্টা সম্মেলন ১৯৪৫ খ্রিস্টাব্দে হয়েছিল।
300. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও ইটালির শক্তি ও মর্যাদা হ্রাস পেয়েছিল।
301. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কাদের শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল? উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমেরিকা ও রাশিয়ার শক্তি ও মর্যাদা বৃদ্ধি পেয়েছিল।
302. দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় কখন? উত্তর:- দ্বি-মেরু বিশ্বের আবির্ভাব হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর।
303. রোম-বার্লিন-টোকিও অক্ষজোট কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- রোম-বার্লিন-টোকিও অক্ষজোট ১৯৩৭ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।
304. জার্মানি ও ইটালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল? উত্তর:- জার্মানি ও ইটালি ছাড়া জাপান অক্ষজোটের সদস্য ছিল।
305. কত খ্রিস্টাব্দে জামান বাহিনী অস্ট্রিয়া দখল করেছিল? উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দে জার্মান বাহিনী ইস্ট্রয়া দখল করেছিল।
306. কত খ্রিস্টাব্দে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।
307. মিউনিখ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর:- ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে ইটালি ও জার্মানির মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।
308. মিউনিখ চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল দখল করেন? উত্তর:- মিউনিখ চুক্তির ফলে হিটলার চেকোশ্লোভাকিয়ার সুদেতান অঞ্চল দখল করেন।
309. হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত? উত্তর:- হিটলারের চেকোশ্লোভাকিয়া সম্প্রসারণের পরিকল্পনা ‘অপারেশন গ্রিন’ (Operation Green) নামে পরিচিত।
310. কোন্ কোন্ দেশ জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল? উত্তর:- ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির ক্ষেত্রে তোষণনীতি গ্রহণ করেছিল।
311. তোষণনীতির উদ্গাতা কে ছিলেন? উত্তর:- তোষণনীতির উদ্গাতা ছিলেন নেভিল চেম্বারলেন।
312. ‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ কোন্ কোন্ দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- ‘রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি’ রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।
313. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি ১৯৩৯ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল।
314. হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন? উত্তর:- হিটলার ১৯৩৯ খ্রিস্টাব্দের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেন।
315. হিটলারের পোল্যাণ্ড আক্রমণের সাংকেতিক নাম কী? উত্তর:- হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন হোয়াইট’ (Operation White)।
316. প্লোমবিয়ের্সের চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর:- প্লোমবিয়ের্সের চুক্তি ১৮৫৮ খ্রিস্টাব্দে পিডমন্ট-সার্তিনিয়ার প্রধানমন্ত্রী ক্যাভুর ও ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়।
317. ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ম্যাজেন্টা ও সলফেরিনোর যুদ্ধ ১৮৫৯ খ্রিস্টাব্দে পিডমন্টসার্ডিনিয়া ও ফরাসি জোট এবং অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল।
318. ফরাসি বিপ্লবের সময় জার্মানি কাদের অধীনে ছিল? উত্তর:- ফরাসি বিপ্লবের সময় জার্মানি অস্ট্রিয়ার হ্যাপ্সবার্গ বংশীয় শাসকদের অধীনে ছিল।
319. জার্মান জাতীয়তাবাদের বিকাশে সহায়ক বিখ্যাত কয়েকজন পণ্ডিতের নাম লেখো। উত্তর:- জার্মান জাতীয়তাবাদের বিকাশে সহায়ক বিখ্যাত কয়েকজন পণ্ডিত ছিলেন কান্ট, হেগেল, ফিটে, স্টাইন, হাইন, সাইবেল প্রমুখ।
320. ফ্রাঙ্কফার্ট পার্লামেন্ট কাকে জার্মানির রাজমুকুট গ্রহণের আবেদন জানায়? উত্তর:- ফ্রাঙ্কফার্ট পার্লামেন্ট প্রাশিয়ার রাজ চতুর্থ ফ্রেডরিখ উইলিয়ামকে জার্মানির রাজমুকুট গ্রহণের আবেদন জানায়।
321. বিসমার্ক কবে, কোথাকার প্রধানমন্ত্রী হন? উত্তর:- বিসমার্ক ১৮৬২ খ্রিস্টাব্দে প্রাশিয়ার প্রধানমন্ত্রী হন।
322. কোন্ সময়কালকে ‘নব্য সাম্রাজ্যবাদের যুগ’ বা ‘নয়া উপনিবেশবাদের যুগ’ বলা হয়? উত্তর:- ১৮৭০-১৯১৪ খ্রিস্টাব্দেকে ‘নব্য সাম্রাজ্যবাদের যুগ’ বা ‘নয়া উপনিবেশবাদের যুগ’ বলা হয়।
323. কয়েকজন সাম্রাজ্যবাদের সমর্থক বুদ্ধিজীবীর নাম লেখো। উত্তর:- কয়েকজন সাম্রাজ্যবাদের সমর্থক বুদ্ধিজীবী হলেন ইংল্যান্ডের কবি রুইইয়ার্ড কিপলিং, ঐতিহাসিক সিলি, প্রশাসক সিসিল রোস, ফ্রান্সের জুলে ফেরি প্রমুখ।
324. পোর্তুগালের উপনিবেশের নাম করো। উত্তর:- সমগ্র মালয়ে পোর্তুগিজদের উপনিবেশ গড়ে উঠেছিল।
325. কারা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন? উত্তর:- ফরাসি স্টেট্স জেনারেলের তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত সদস্যরা টেনিস কোর্টের শপথ নিয়েছিলেন।
326. কবে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল। উত্তর:- টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন।
327. কোন ঘটনার চাপে ষোড়শ লুই কবে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন? উত্তর:- অভিজাত বিদ্রোহের চাপে ষোড়শ লুই ১৭৮৮ খ্রিস্টাব্দে স্টেটস জেনারেলের অধিবেশন ডাকার প্রতিশ্রুতি দেন।
328. কে, কবে ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার’ ঘোষণা করে? উত্তর:- ফরাসি সংবিধান সভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ২৬ আগস্ট ‘ব্যক্তি ও নাগরিকের অধিকার’ ঘোষণা করেন।
329. কে. কোন ঘটনাকে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা’ বলে অভিহিত করেছেন? উত্তর:- ঐতিহাসিক ওলার ‘ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র’-কে ‘পুরাতনতন্ত্রের মৃত্যু-পরোয়ানা’ বলে অভিহিত করেছেন।
330. কারা, কবে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়? উত্তর:- জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন ১৭৯২ খ্রিস্টাব্দে ফ্রান্সে রাজতন্ত্রের উচ্ছেদ ঘটায়।
331. বিপ্লবের সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম লেখো। উত্তর:- বিপ্লবের সময়ে ফ্রান্সের দুটি রাজনৈতিক দলের নাম হল জিরন্দিস্ট ও জ্যাকোবিন।
332. ‘বিপ্লব’ বলতে কী বোঝায়? উত্তর:- বিপ্লব বলতে বোঝায় প্রচলিত ব্যবস্থার খুব দ্রুত ও কার্যকরী পরিবর্তন।
333. “আমিই রাষ্ট্র”-এটি কার উক্তি? উত্তর:- এটি ফরাসি সম্রাট চতুদর্শ লুই-এর উক্তি।
334. “আমার পরেই আসবে প্লাবন”-এটি কার উক্তি? উত্তর:- এটি ফরাসি সম্রাট পঞ্চদশ লুই-এর উক্তি
335. “আমি যা ইচ্ছা করি তা-ই আইন”-এটি কার উক্তি? উত্তর:- এটি ফরাসি সম্রাট ষোড়শ লুই-এর উক্তি।
336. ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা কী নামে পরিচিত ছিল? উত্তর:- ফ্রান্সে বংশানুক্রমিক অভিজাতরা ‘নবিলিটি অব দ্য সোর্ড’ নামে পরিচিত ছিল।
337. কবে, কোন বংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে? উত্তর:- ১৭৮৯ খ্রিস্টাব্দে বুরবো রাজবংশের শাসনকালে ফরাসি বিপ্লব ঘটে।
338. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর:- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন নূরবোঁ বংশীয় ষোড়শ লুই।
339. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি কে ছিলেন? উত্তর:- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি ছিলেন বুরবো বংশীয় মেরি আঁতোয়ানেত।
340. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর:- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা ছিলেন মন্তেস্কু।
341. কে প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- দার্শনিক ভলতেয়ার প্রাক-বিপ্লবকালের ফ্রান্সকে ‘রাজনৈতিক কারাগার’ বলে অভিহিত করেছেন।
342. কে প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছেন? উত্তর:- ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ প্রাক্-বিপ্লবকালের ফ্রান্সকে ‘ভ্রান্ত অর্থনীতির জাদুঘর’ বলে অভিহিত করেছেন।
343. ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম লেখো। উত্তর:- ফরাসি যাজকদের আদায় করা কয়েকটি করের নাম হল-টাইদ বা ধর্মকর, মৃত্যুকর, বিবাহকর প্রভৃতি।
344. সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম লেখো। উত্তর:- সন্ত্রাসের শাসনের কয়েকজন নেতার নাম হল হিবাট, দাঁতো, রোবসপিয়ার প্রমুখ।
345. ফ্রান্সে ‘লাল সন্তাসের’ নেতা কে ছিলেন? উত্তর:- ফ্রান্সে ‘লাল সন্ত্রাসের’ নেতা ছিলেন রোবসপিয়ার।
346. রোবসপিয়ার কে ছিলেন? উত্তর:- রোবসপিয়ার ছিলেন ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান পরিচালক।
347. জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম লেখো। উত্তর:- জ্যাকোবিন দলের তিনজন নেতার নাম হল রোবসপিয়ার, হিবার্ট ও দাঁতো।
348. সন্ত্রাসের শাসনের দ্বারা মৃত্যুদণ্ড হয় এমন কয়েকজন ব্যক্তির নাম করো। উত্তর:- সন্ত্রাসের শাসনের দ্বারা মৃত্যুদণ্ড হয় এমন কয়েকজন ব্যক্তির নাম হল-মেরি আঁতোয়ানেত, মাদাম, রোলাঁ, ব্রিসো, বারনাভ, বেইলি, হিবার্ট, দাঁতো।
348. বেবিউফ কে ছিলেন? উত্তর:- জ্যাকোবিন দলের একজন নেতা ছিলেন বেবিউফ।
349. এমিগ্রি কাদের বলা হত? উত্তর:- দেশত্যাগী ফরাসি অভিজাতদের এমিগ্রি বলা হত।
350. ফরাসি বিপ্লবের তিনটি নীতি কী ছিল? উত্তর:- ফরাসি বিপ্লবের তিনটি নীতি ছিল-সাম, মৈত্রী ও স্বাধীনতা।
351. কে প্রথম ‘সাম্য, ও স্বাধীনতার’ আদর্শের কথা বলেন? উত্তর:- রুশো প্রথম ‘সাম্য মৈত্রী ও স্বাধীনতার’ আদর্শের কথা বলেন।
352. ফরাসি যাজকরা ক-টি শ্রেণিতে ভিবক্ত ছিল? উত্তর:- ফরাসি যাজকরা মূলত উচ্চ যাজক ও নিম্ন যাজক-এই দুটি শ্রেণিতে বিভক্ত ছিল।
353. ফ্রান্সের কোন্ কোন্ সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল? উত্তর:- যাজক ও অভিজাত সম্প্রদায় সরকারকে বাধ্যতামূলক কর প্রদান থেকে অব্যাহতি পেয়েছিল।
354. সাঁকুলোৎ কাদের বলা হত? উত্তর:- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের শহর ও গ্রামের দরিদ্র, নিঃস্ব, ভবঘুরে জনতাকে সাঁকুলোৎ বলা হত।
355. ‘তৃতীয় সম্প্রদায় কী?’ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর:- এই গ্রন্থটি আবে সিইয়েস রচনা করেন।
356. ইনটেনডেন্টদের কী কাজ ছিল? উত্তর:- আইনশৃঙ্খলা রক্ষা ও রাজস্ব আদায় করা ছিল ইনটেনডেন্টদের কাজ।
357. কে ‘স্পিরিট অব লজ’, ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থ দুটি রচনা করেন?
উত্তর:- মন্তেঙ্কু ‘স্পিরিট অব লজ’, ‘দ্য পার্সিয়ান লেটার্স’ গ্রন্থ দুটি রচনা করেন।
358. ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:- ভলতেয়ারের লেখা দুটি গ্রন্থের নাম হল ‘কাঁদিদ’ ও ‘ফিলোজফিকাল ডিকশনারি’ বা ‘দার্শনিকের অভিধান’।
359. রুশোর লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর:- ‘অসাম্যের সূত্রপাত’ ও ‘সামাজিক চুক্তি’ হল রুশোর লেখা দুটি গ্রন্থ।
360. কারা ‘বিশ্বকোশ’-এর সংকলন করেন? উত্তর:- ‘বিশ্বকোশ’-এর সংকলন করেন দার্শনিক ডেনিস দিদেরো এবং ডি’ এলেমবার্ট।
361. আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই কাদের অর্থমন্ত্রী নিয়োগ করেন? উত্তর:- আর্থিক সংকট দূর করার জন্য রাজা ষোড়শ লুই টুর্গো, নেকার, ক্যালোন ও ব্রিয়া-কে অর্থমন্ত্রী নিয়োগ করেন।
362. ফরাসি জাতীয় সভার নাম কী ছিল? উত্তর:- ফরাসি জাতীয় সভার নাম ছিল স্টেটস জেনারেল।
363. পঞ্চদশ লুই কোন্ দুটি যুদ্ধে যোগ দিয়ে রাজকোশের বিপুল অর্থ ব্যায় করেন? উত্তর:- পঞ্চদশ লুই অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে (১৭৪০-৪৮ খ্রিস্টাব্দে) এবং সপ্তবর্ষের যুদ্ধে (১৭৫৭-৬৩ খ্রিস্টাব্দে) যোগ দিয়ে রাজকোশের বিপুল অর্থব্যয় করেন।
364. কে, কবে ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান? উত্তর:- নেপোলিয়ন, ১৭৯৯ খ্রিস্টাব্দে ফ্রান্সে ডাইরেক্টরির শাসনের অবসান ঘটান।
365. কে, কবে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন? উত্তর:- নেপোলিয়ন, ১৮০০ খ্রিস্টাব্দে ‘ব্যাংক অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।
366. কে, কবে ‘ইউনিভার্সিটি অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন? উত্তর:- নেপোলিয়ন ১৮০৮ খ্রিস্টাব্দে ‘ইউনিভার্সিটি অব ফ্রান্স’ প্রতিষ্ঠা করেন।
367. কবে, কাদের মধ্যে ‘কনকর্ডাট’ বা ধর্ম-মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর:- ১৮০১ খ্রিস্টাব্দে ফরাসি শাসক নেপোলিয়ন ও পোপ সপ্তম পায়াস-এর মধ্যে ‘কনকর্ডাট’ বা ধর্ম-মীমাংসা চুক্তি স্বাক্ষরিত হয়।
368. কে ‘লিজিয়ন অব অনার’ পুরষ্কার প্রদানের ব্যবস্থা চালু করেন? উত্তর:- নেপোলিয়ন বোনাপার্ট ‘লিজিয়ন অব অনার’ পুরস্কার প্রদানের ব্যবস্থা চালু করেন।
369. “আমিই বিপ্লব, আবার আমিই বিপ্লবকে ধ্বংস করেছি”-এটি কার উক্তি? উত্তর:- এই উক্তিটি হল নেপোলিয়নের।
370. কবে, কাদের নিয়ে ফ্রান্স-বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে? উত্তর:- ১৭৯৯ খ্রিস্টাব্দে (১২ মার্চ) ইংল্যান্ড, রাশিয়া, অস্ট্রিয়া, নেপল্স, পোর্তুগাল ও তুরস্ককে নিয়ে ফ্রান্স-বিরোধী দ্বিতীয় শক্তিজোট গড়ে ওঠে।
371. ম্যারেঙ্গোর যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ম্যারেঙ্গোর যুদ্ধ হয়েছিল।
372. হোহেনলিন্ডেনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ১৮০০ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়া মধ্যে হোহেনলিন্ডেনের যুদ্ধ হয়েছিল।
373. কবে, কাদের মধ্যে লুনভিলের সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর:- ১৮০১ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে লুনভিলের সন্ধি স্বাক্ষরিত হয়।
374. কে, কবে ও কোথায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন করেন? উত্তর:- পোপ সপ্তম পায়াস ১৮০৪ খ্রিস্টাব্দের ২ ডিসেম্বর নতোরদাম গির্জায় নেপোলিয়নের অভিষেক সম্পন্ন করেন।
375. নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি কে ছিলেন? উত্তর:- নেপোলিয়নের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন ম্যাসেনা।
376. কে, কবে ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন করেন? উত্তর:- ফরাসি সম্রাট নেপোলিয়ন, ১৮০৪ খ্রিস্টাব্দে ‘কোড নেপোলিয়ন’ প্রবর্তন করেন।
377. কোন্ গ্রন্থকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়? উত্তর:- নেপোলিয়নের আইনসংহিতাকে ‘ফরাসি সমাজের বাইবেল’ বলা হয়।
378. কাকে, কোন ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়? উত্তর:- সম্রাট নেপোলিয়নকে, ‘কোড নেপোলিয়ন’ নামে আইনসংহিতা প্রণয়নের জন্য ‘দ্বিতীয় জাস্টিনিয়ান’ বলা হয়।
379. কবে, কাদের উদ্যোগে ফ্রান্স-বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে? উত্তর:- ১৮০৫ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, রাশিয়া ও সুইডেনের উদ্যোগে ফ্রান্স-বিরোধী তৃতীয় শক্তিজোট গড়ে ওঠে।
380. উলমের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে উলমের যুদ্ধ হয়েছিল।
381. ট্রাফালগারের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ট্রাফালগারের যুদ্ধ ১৮০৫ খ্রিস্টাব্দে (২১ অক্টোবর) ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল।
382. কবে, কাদের মধ্যে অস্টারলিৎজের যুদ্ধ হয়েছিল? উত্তর:- ১৮০৫ খ্রিস্টাব্দে ফ্রান্স এবং অস্ট্রো-রুশ যুগ্ম বাহিনীর মধ্যে অস্টারলিৎজের যুদ্ধ হয়েছিল।
383. নেপোলিয়নকে কোন্ দ্বীপে নির্বাসন দেওয়া হয়? উত্তর:- প্রথমে এলবা দ্বীপে এবং সবশেষে সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়নকে নির্বাসন দেওয়া হয়।
384. বোরোডিনের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল। উত্তর:- ১৮১২ খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে বোয়োডিনের যুদ্ধ হয়েছিল।
385. চতুর্থ শক্তিজোটের কয়েকজন সেনাপতির নাম লেখো। উত্তর:- উইটগেনস্টাইন, ইয়র্ক, বুলো, বুকার প্রমুখ ছিলেন চতুর্থ শক্তিজোটের কয়েকজন সেনাপতি।
386. কবে, কাদের মধ্যে ড্রেসডেনের যুদ্ধ হয়েছিল? উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ড্রেসডেনের যুদ্ধ হয়েছিল।
387. লাইপজিগের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়েছিল? উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দে ফ্রান্স ও চতুর্থ শক্তিজোটের বিভিন্ন দেশের মধ্যে লাইপজিগের যুদ্ধ হয়েছিল।
388. ‘শতদিবসের রাজত্ব’-এর সমসকাল উল্লেখ করো। উত্তর:- ‘শতদিবসের রাজত্ব’-এর সময়কাল হল ১৮১৫ খ্রিস্টাব্দের ২০ মার্চ থেকে ২৯ জুন।
389. কবে, কোন্ যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পরাজয় ঘটে? উত্তর:- ১৮১৫ খ্রিস্টাব্দে (১৮ জুন) ওয়াটারলু-এর যুদ্ধে নেপোলিয়নের চূড়ান্ত পজায় ঘটে।
390. নেপোলিয়ন কবে, কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর:- ১৭৬৯ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট, ভূ-মধ্যসাগরের কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন।
391. ফ্রান্সে ডাইরেক্টরির শাসনকালের সময়সীমা উল্লেখ করো।
উত্তর:- ফ্রান্সে ডাইরেক্টরির শাসনকালের সময়সীমা হল ১৭৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত।
392. কনসুলেটের শাসনকালে ৩ জন কনসালের নাম লেখো।
উত্তর:- কনসুলেটের শাসনকালে ৩ জন কনসালের মধ্যে প্রথম কনসাল ছিলেন নেপোলিয়ন অপর দু’জন কনসাল ছিলেন আবে সিইয়েস ও রজার ডুকোস।
393. কবে, কাদের মধ্যে ক্যাম্পো-ফর্মিও-এর সন্ধি স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৭৯৭ খ্রিস্টাব্দে (১৭ অক্টোবর) ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে ক্যাম্পো-ফর্মিও-এর সন্ধি স্বাক্ষরিত হয়।
394. কবে, কাদের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়? উত্তর:- ১৭৯৮ খ্রিস্টাব্দে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে পিরামিডের যুদ্ধ হয়।
395. কবে, কাদের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ অনুষ্ঠিত হয়? উত্তর:- ১৮৫৬-১৮৬১ খ্রিস্টাব্দে ইংল্যান্ড ও চিনের মধ্যে দ্বিতীয় অহিফেন যুদ্ধ অনুষ্ঠিত হয়।