পরিবেশ ও উন্নয়ন Environment and Development – পরিবেশ ও উন্নয়নের সম্পর্কটি হলো এমন যে, ঐতিহাসিকভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রায়শই পরিবেশের ক্ষতি হয়েছে। তবে, আধুনিক ধারণা অনুযায়ী এই দু’টিকে একে অপরের পরিপূরক হিসেবে দেখা হয়।
এর মূল ধারণাটি হলো টেকসই উন্নয়ন (Sustainable Development)। এর লক্ষ্য হলো এমনভাবে উন্নয়ন করা, যা বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করবে, কিন্তু একই সাথে পরিবেশের সুরক্ষা বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদার সক্ষমতা নষ্ট করবে না। সহজ কথায়, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা।
Table of Contents
পরিবেশ ও উন্নয়ন Environment and Development
READ MORE – পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART – 1
1) উন্নয়ন কী কারণে প্রয়োজন?
উত্তর:- প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্পদের সদ্ব্যবহার করে মানুষের প্রয়োজন ও বিভিন্ন চাহিদা মেটানোর জন্য উন্নয়ন প্রক্রিয়া একান্ত প্রয়োজনীয়।
2) সমস্ত দেশে কারা উন্নয়ন পরিচালনা করে?
উত্তর:- সমস্ত দেশের সরকারের নিজস্ব উদ্যোগে ও বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে উন্নয়ন পরিচালনা করা হয়।
3) পৃথিবীর কত কোটি মানুষ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে?
উত্তর:- সমগ্র পৃথিবীতে প্রায় ১৪ কোটি মানুষ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে।
4) উন্নয়নের ফলে কী হয়?
উত্তর:- উন্নয়নের ফলস্বরূপ জনগণের মাথাপিছু আয় বাড়ার পাশাপাশি স্থানীয়, আঞ্চলিক, জাতীয় ও আন্তজাতিক জীবনযাত্রার মান বৃদ্ধি পায়।

5) সুস্থায়ী উন্নয়ন কাকে বলে?
উত্তর:- সুস্থায়ী উন্নয়ন আমাদের বর্তমান প্রজন্মের উপর আরোপিত একটি বিশেষ নিয়ন্ত্রণ প্রয়োজনীয়তা, যার দ্বারা আমাদের সম্পদের ভিত্তি এমনভাবে প্রতিষ্ঠা লাভ করে যে আমরা নিজেদের জীবনযাপনের জন্য যে গুণগত মান নিশ্চিত করতে পারছি, ভবিষ্যৎ প্রজন্মও যেন ততটাই পায়।
6) দারিদ্র্যসীমা বলতে কী বোঝো?
উত্তর:- যাদের মাথাপিছু দৈনিক গড় আয় 26 টাকার নীচে তাদেরকে দারিদ্র্যসীমার নীচে বলে গণ্য করা হয়। অর্থাৎ এই 26 টাকাকে সীমা হিসেবে ধরা হয়।
7) উন্নয়ন বলতে কী বোঝো?
উত্তর:- উন্নয়ন হল পরিবেশ ও কালের সঙ্গে পরিবর্তনশীল একটি ধারাবাহিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে সব মানুষের সার্বিক উন্নতিসাধন সম্ভব।
8) শিল্প কাকে বলে?
উত্তর:- বিভিন্ন প্রাকৃতিক সম্পদ (বনজ সম্পদ, খনিজ সম্পদ), কৃষিজ সম্পদ, মানবসম্পদকে কাজে লাগিয়ে শিল্পকেন্দ্রে যে প্রক্রিয়ায় প্রয়োজনীয় পণ্যসামগ্রী প্রস্তুত করা হয়, তাকে শিল্প বলে।
9) শহর বনাম গ্রামোন্নয়ন বিতর্কের দুটি মূল বিষয় লেখো।
উত্তর:- শহর বনাম গ্রামোন্নয়নের দুটি মূল বিষয় হল- (i) মানবজাতির পক্ষে গ্রাম্য বা শহুরে জীবনাযাত্রার মধ্যে কোনটি ভালো। (ii) নগরায়ণ ও গ্রামোন্নয়নের মধ্যে কোনটিকে উন্নয়ন কৌশল হিসেবে ধরা হবে।
10) প্রথম বিশ্বের মানুষ পৃথিবীর মোট উৎপাদিত তেলের কত শতাংশ ব্যবহার করে?
উত্তর:- প্রথম বিশ্বের মানুষ মোট উৎপাদিত তেলের 90% তেল ব্যবহার করে।
11) পরিকল্পনাবিদ ও নীতি-নির্ধারকদের মধ্যে কী কী বিষয় নিয়ে প্রবল দ্বন্দ্ব আছে?
উত্তর:- পরিকল্পনাবিদ ও নীতি-নির্ধারকদের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও সম্পদ বণ্টন কৌশল নিয়ে দ্বন্দ্ব আছে।
12) অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে কী কী বিষয় নিয়ে অনেক দিনের বিতর্ক?
উত্তর:- অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে কৃষি ও শিল্প, নগরায়ণ ও গ্রামোন্নয়ন-এই বিষয়গুলি নিয়ে অনেক বিতর্ক আছে।
13) প্রাকৃতিক সম্পদ ও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পর্কিত আবশ্যিক তথ্যটি কী?
উত্তর:- প্রাকৃতিক সম্পদ ও দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট সম্পর্কিত আবশ্যিক তথ্যটি হল-অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনাকে বাস্তবসম্মত ও বিজ্ঞানভিত্তিক করা প্রয়োজন।
14) পরিবেশের উপ-উন্নয়নের প্রভাবগুলি কী কী?
উত্তর:- পরিবেশের উপ-উন্নয়নের ফলে জমির ব্যবহারে রদবদল, জমির পুনরুদ্ধার, বননিধন, সম্পদের ক্ষয় ও পরিবেশের অবনতি প্রভৃতি হয়।

15) সম্পদ কাকে বলে?
উত্তর:- সম্পদ হল মানুষের লক্ষ্য বা উদ্দেশ্যপূরণের জন্য প্রয়োজনীয় ও ব্যবহারযোগ্য মূল্যবান কোনো বস্তু।
16) যথেচ্ছরূপে প্রাকৃতিক সম্পদ আহরণের মুখ্য কারণগুলি কী কী?
উত্তর:- যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদ আহরণের প্রধান কারণগুলি হল-শিল্পের বিকাশ, জনবিস্ফোরণ ও পরিবেশ সম্পর্কিত শিক্ষার অভাব।
17) ভারতের পরিবেশরক্ষায় বিভিন্ন বেসরকারি সংস্থার মুখ্য কার্যক্ষেত্রগুলি কী কী?
উত্তর:- ভারতের পরিবেশরক্ষার্থে বিভিন্ন বেসরকারি সংস্থা কর্তৃক গৃহীত প্রধান পদক্ষেপ হল পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করা, পরিবেশদূষণ রোধ করা এবং অরণ্য সম্পদ ও বন্যপ্রাণী সংরক্ষণ করা।
18) 1975 খ্রিস্টাব্দের উন্নয়নশীল বিশ্বের জানসংখ্যার কত শতাংশ শহর অঞ্চলে বাস করত?”
উত্তর:- 1975 খ্রিস্টাব্দের উন্নয়নশীল বিশ্বের জনসংখ্যার 27% শহর অঞ্চলে বাস করত।
19) মিশ্র কৃষি কাকে বলে?
উত্তর:- যে কৃষি ব্যবস্থায় বিভিন্ন ফসলের উৎপাদনের সঙ্গে সঙ্গে উন্নত পর্যায়ের মাংস, দুধ, ডিম ইত্যাদির জন্য পাখি ও পশুপালন করা হয় তাকে মিশ্র কৃষি বলে।

20) রূপ রোটেশন বলতে কী বোঝো?
উত্তর:- সারাবছর ধরে একই জমিতে বিভিন্ন শস্যের আবর্তন চক্রকে গ্রুপ রোটেশন বা শস্যাবর্তন বলে।
21) ইন্টার ক্রপিং কাকে বলে?
উত্তর:- কোনো জমিতে যখন দুই বা ততোধিক শস্যের চাষ একই সময়ে কতকগুলি সারিতে করা হয়, তখন দুটি ফসলের মধ্যবর্তী স্থানে দ্রুত বর্ধনশীল সবজির চাষকে ইন্টার ক্রপিং বলে।
22) কর্মসংস্থান বলতে কী বোঝো?
উত্তর:- কোনো সংস্থা অথবা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ব্যক্তির শ্রম ও অর্থ আদানপ্রদানের মাধ্যমে যে চুক্তি স্বাক্ষরিত হয়, তাকে কর্মসংস্থান বলে।
23) পৃথিবীর বেশিরভাগ দেশে গুরুতর সামাজিক সমস্যা কোনটি?
উত্তর:- পৃথিবীর বেশিরভাগ দেশেই বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা, যা যুবক-যুবতীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করেছে।
24) HIV-এর পুরো কথা কী?
উত্তর:- HIV-এর সম্পূর্ণ নাম হল Human Immunodeficiency Virus।
25) AIDS-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর:- AIDS-এর সম্পূর্ণ নাম হল-Acquired Immunodeficiency Syndrome.

26) শিশুশ্রম বলতে কী বোঝো?
উত্তর:- 14 বছরের শিশুদের প্রাপ্য শিক্ষার অধিকার থেকে বঞ্চিত রেখে কায়িক শ্রম দ্বারা অর্থ উপার্জন করতে বাধ্য করানো হলে, সেই শ্রমকে শিশুশ্রম বলে।
27) AIDS-এর সংক্রমণ কীভাবে ঘটে?
উত্তর:- AIDS-রোগ সৃষ্টিকারী ভাইরাস হল-HIV। এই রোগে আক্রান্ত ব্যস্তির সঙ্গে যৌন সংসর্গের মাধ্যমে অথবা আক্রান্ত ব্যক্তির রপ্ত সুস্থ ব্যক্তির দেহে সঞ্চারণের মাধ্যমে এই রোগটি ছড়িয়ে পড়ে।
28) দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর:- কার্বন ডাইঅক্সাইড (CO₂) এবং ক্লোরোফ্লুরোকার্বন (CFC) হল দুটি গ্রিনহাউস গ্যাস।
29) বিশ্ব উষ্ণায়নের কুফল লেখো।
উত্তর:- বিশ্ব উন্নায়নের কুফল হল- (i) CO₂, ওজোন ইত্যাদি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আসা রশ্মিকে মহাশূনো বিকিরিত হতে দেয় না, ফলে ভূপৃষ্ঠের উয়তা বৃদ্ধি পায়।
(ii) বিশ্ব উন্নায়ন মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব বিস্তার করে।
30) গ্রিনহাউস প্রভাব কাকে বলে?
উত্তর:- গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে পৃথিবীর গড় উন্নতা বৃদ্ধি পাচ্ছে ফলে মেরু অঞ্চলের বরফ বেশিমাত্রায় গলে সমুদ্রে মিশে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি করে, জলচক্রের পরিবর্তন ঘটায়। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পরিবেশ তথা পৃথিবীর এইসব পরিবর্তনকে গ্রিনহাউস প্রভাব বলে।
31) গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো?
উত্তর:- শিল্প, জীবাশ্ম জ্বালানি, আধুনিক কৃষিকাজ পদ্ধতির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা 1.5-4.5°C প্রায় বৃদ্ধি পাচ্ছে। সৌর বিকিরণের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো পৃথিবীপৃষ্ঠে প্রবেশ করে একে উত্তপ্ত করে কিন্তু দীর্ঘ তরঙ্গরূপে তা পুনরায় ফিরে যাওয়ার সময় ট্রপোস্ফিয়ার স্তরের ট্রেস গ্যাস দ্বারা শোষিত ও প্রতিফলিত হয়, ফলে পৃথিবীর উয়তা বাড়ে, একে গ্লোবাল ওয়ার্মিং বলে।
32) CFC-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর:- CFC-এর সম্পূর্ণ নাম হল- ক্লোরোফ্লুরোকার্বন।
33) ICMR-এর পুরো কথাটি কী?
উত্তর:- ICMR-এর পুরো কথা হল- Indian Council of Medical Research.
34) NGC-এর সম্পূর্ণ নাম কী?
উত্তর:- NGC-এর সম্পূর্ণ নাম হল-National Green Corps.
35) প্রতি সেকেন্ডে সূর্য থেকে কত শক্তি পৃথিবীতে আসে?
উত্তর:- রৌদ্রোজ্জ্বল দিনে প্রতি সেকেন্ডে প্রায় 18 × 10° মেগাওয়াট শক্তি সূর্য থেকে পৃথিবীতে আসে।
36) NEAC-এর পুরো কথাটি কী?
উত্তর:- NEAC-এর পুরো কথাটি হল- National Environment Awareness Campaign.
37) NEAC কত খ্রিস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- NEAC 1986 খ্রিস্টাব্দে গঠিত হয়।
38) পশ্চিমবঙ্গের 23টি জেলায় কত সংখ্যক স্কুলে ‘ইকো ক্লাবে’ ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে?
উত্তর:- পশ্চিমবঙ্গের 23 টি জেলায় 2850 টি স্কুলে ‘ইকো ক্লাবে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে।
39) মন্ট্রিয়েল চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর:- মন্ট্রিয়েল চুক্তি 1987 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়।
40) অম্লবৃষ্টি কী?
উত্তর:- তুষার, শিশির ও বৃষ্টির জলের সঙ্গো বাতাসে ভাসমান সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোজেন ক্লোরাইড ইত্যাদি রাসায়নিক পদার্থ পৃথিবীতে পতিত হওয়াকে অম্লবৃন্টি বলে।
41) কোন প্রকার দুষণের ফলে অম্লবৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- বায়ুদূষণের গৌণ প্রভাবজনিত ফল হল অম্লবৃষ্টি।
42) কোন বিজ্ঞানী ওজোন হোল আবিষ্কার করেন?
উত্তর:- বিজ্ঞানী Farman ওজোন হোল আবিষ্কার করেন।

43) ওজোন গহর কাকে বলে?
উত্তর:- বায়ুমণ্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরে থাকা ওজোন অণুর ক্ষয়ের ফলে যে গহ্বর সৃষ্টি হয়, তাকে ওজোন গহ্বর বলে।
44) ওজোন গহ্বর সৃষ্টির কারণ উল্লেখ করো।
উত্তর:- ওজোন গহ্বর সৃষ্টির কারণ হল- (i) রেফ্রিজারেটার, পলিমার শিল্প ইত্যাদি থেকে নির্গত CFC ওজোন গহ্বর সৃষ্টির অন্যতম কারণ। (৯) উড়োজাহাজ থেকে নির্গত NO ও NO₂ গ্যাসও ওজোনস্তর ক্ষয়ের অন্যতম কারণ।
45) ওজোনস্তরের অবক্ষয়ের পরিণাম কী?
উত্তর:- (i) ওজোনস্তর অবক্ষয়ের পরিণাম হল-ওজোনস্তর অবক্ষয়ের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি অধিক পরিমাণে পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছোয় এবং পৃথিবীপৃষ্ঠের উদ্ভন্নতা বৃদ্ধি করে। (ii) সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছোয় ফলে মানুষের ত্বকের ক্যানসার হয় ও অন্যান্য প্রাণীদেরও বিভিন্ন রোগ সৃষ্টি করে।
46) ওজোনস্তর বিনষ্টকারী একটি রাসায়নিক পদার্থের নাম লেখো।
উত্তর:- ক্লোরোফ্লুরোকার্বন রেফ্রিজারেটার ও শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকে নির্গত হয় যা ওজোনস্তরকে বিনষ্ট করে।
47) CFC ছাড়া অন্য একটি ওজোন ডিপ্লিটিং সাবসট্যান্সের নাম লেখো।
উত্তর:- CFC ছাড়া অন্য একটি ওজোন ডিপ্লিটিং সাবসট্যান্স হল কার্বন টেট্রা ক্লোরাইড।
48) ODS-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর:- ODS-এর সম্পূর্ণ নাম-Ozone Depleting Substance.
49) মন্ট্রিয়েল চুক্তির প্রধান উদ্দেশ্য কী?
উত্তর:- মন্ট্রিয়েল চুক্তির প্রধান উদ্দেশ্য হল ওজোনস্তরের ক্ষয় রোধ করা।
50) গ্রিন বেঞ্চ কী?
উত্তর:- 1996 খ্রিস্টাব্দের 16 এপ্রিল সুপ্রিমকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে পরিবেশ সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য নতুন বেঞ্চ গঠিত হয়, তাকে গ্রিন বেঞ্চ বলা হয়।
51) NEAC-এর মূল ভাবনা কী?
উত্তর:- NEAC-এর মূল ভাবনা হল-জলই জীবন।
52) বিশ্ব অর্থনীতির বিন্যাস ও ভারসাম্য কে নিয়ন্ত্রণ করে?
উত্তর:- বিশ্ব অর্থনীতির বিন্যাস ও ভারসাম্য রক্ষা করে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থ সংস্থা (IFM)।
53) WTO-এর পুরো কথাটি কী?
উত্তর:- WTO-এর পুরো কথাটি হল- World Trade Organisation.
54) গত 40 বছরে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর থেকে কাঠ বিক্রি করে সরকারের কত আয় হয়েছে?
উত্তর:- গত 40 বছরে শুধুমাত্র জম্মু ও কাশ্মীর থেকে কাঠ বিক্রি করে সরকারের আয় হয়েছে- 40 কোটি টাকা।
55) বনজঙ্গল ধ্বংসের ফলে বায়ুমণ্ডলের কী ক্ষতি হয়েছে?
উত্তর:- বনজঙ্গল ধ্বংসের ফলে বায়ুমণ্ডলে CO₂-এর পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
56) শুস্ক বা আধা-শুষ্ক মরু অঞ্চলে কত মানুষ বসবাস করেন?
উত্তর:- সমগ্র পৃথিবীর শুষ্ক অথবা আধা-শুষ্ক অঞ্চলে মোট প্রায় 70 লক্ষ মানুষ বসবাস করে।
57) প্রতি বছর গোটা বিশ্বে কত পরিমাণ মৃত্তিকা ক্ষয়ে যায়?
উত্তর:- প্রতি বছর গোটা বিশ্বে 7,50,000 লক্ষ টন উৎপাদক মৃত্তিকা ক্ষয়ে যায়।
58) রামসার সম্মেলন (জলাভূমি সংক্রান্ত) কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- রামসার সম্মেলন ইরানে অনুষ্ঠিত হয়েছিল।
59) জলাভূমির একটি উদাহরণ দাও।
উত্তর:- ইস্ট ক্যালকাটা ওয়েট ল্যান্ড হল জলাভূমির একটি উদাহরণ।
60) জলাভূমি কাকে বলে?
উত্তর:- অগভীর বা স্বল্প গভীরতাযুক্ত স্থলজ ও জলজ বাস্তুতন্ত্রের মধ্যবর্তী যে জলাশয়ে সারাবছর জল থাকে, তাকে জলাভূমি বলে। যেমন-পূর্ব কলকাতা জলাভূমি, চিল্কা।
61) ক্লোরোফ্লুরোকার্বন ছাড়া অন্য একটি গ্যাসের নাম করো যা ওজোনস্তরের ক্ষতি করে?
উত্তর:- ক্লোরোফ্লুরোকার্বন ছাড়াও নাইট্রাস অক্সাইড ওজোনস্তরের ক্ষতি করে।
62) পরিবেশের অম্লতা বৃদ্ধি সম্পর্কে কে সতর্ক করেছিলেন?
উত্তর:- 1960 খ্রিস্টাব্দে স্ক্যান্ডিনেভিয়ার পরিবেশবিদরা পরিবেশের অম্লতা বৃদ্ধি সম্পর্কে সতর্ক করেছিলেন।
63) জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের কারণ কী?
উত্তর:- জলতলের মৃত্তিকা ও জলের অম্লতা বৃদ্ধি হল জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ।
64) ‘ভোগবাদ’ আমাদের কী ক্ষতি করেছে?
উত্তর:- ভোগবাদ পারস্পরিক সহযোগিতার চিন্তাধারা পালটে দিয়েছে।
65) অনুন্নত দেশগুলিতে স্বাস্থ্যের মান কম কেন?
উত্তর:- অনুন্নত দেশগুলিতে শিক্ষার অভাব, অর্থনৈতিক অপ্রতুলতা, অপুষ্টি ও চিকিৎসা পরিষেবার অপ্রতুলতা নিম্নমানের স্বাস্থ্যের প্রধান কারণ।
66) IMWIC কী?
উত্তর:- IMWIC হল একটি কষি গবেষণাগার। এই গবেষণাগারে এমন শস্য উৎপাদনের উপর জোর দেওয়া হয়, যা বছরে একাধিকবার ফসল দিতে পারে। এটি মেক্সিকোতে অবস্থিত।
67) উচ্চফলনশীল শস্য উৎপাদনের জন্য রকফেলার ও ফোর্ড ফাউন্ডেশন যে দুটি স্থায়ী গবেষণা কেন্দ্র থাপন করেছেন তাদের নাম কী?
উত্তর:- উচ্চফলনশীল শস্য উৎপাদনের জন্য ফিলিপাইনে IRRI এবং মেক্সিকোতে IMWIC গবেষণা কেন্দ্রগুলি স্থাপন করা হয়েছে।
68) সার কারখানা থেকে কোন কোন রাসায়নিক যৌগ নায়ুদূষণ ঘটাচ্ছে?
উত্তর:- সার কারখানা থেকে নির্গত CO₂, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন ও সালফার যৌগ (নাইট্রাস অক্সাইড ও সালফার ডাইঅক্সাইড) প্রভৃতি গ্যাসগুলি বায়ুদূষণ ঘটাচ্ছে।
69) Indian Rice Research Institute কোথায় অবস্থিত?
উত্তর:- Indian Rice Research Institute দেরাদুনে অবস্থিত।
70) IRRI-এর পুরো কথা কী?
উত্তর:- IRRI-এর পুরো কথাটি হল-International Rice Research Institute.
71) রাসায়নিক সারের প্রচলন প্রথম কোথায় দেখা যায়?
উত্তর:- ইউরোপের কৃষি সংস্থাগুলিতে প্রথম রাসায়নিক সারের প্রচলন হয়েছিল।
72) উন্নত দেশের মানুষ পৃথিবীর মোট উৎপাদিত বিদ্যুতের কত ভাগ ব্যবহার করে?
উত্তর:- উন্নত দেশের মানুষ পৃথিবীর মোট উৎপাদিত শক্তির প্রায় 82 শতাংশ ব্যবহার করে।
73) ওড়িশার কোন্ শহরে NMNH-এর আঞ্চলিক শাখা অবস্থিত?
উত্তর:- NMNH-এর আঞ্চলিক শাখা অবস্থিত ভুবনেশ্বরে।
74) Central Rice Research Institute কোন্ শহরে অবস্থিত?
উত্তর:- Central Rice Research Institute ওড়িশার কটক শহরে অবস্থিত।
75) পানীয় জলে pH-এর গ্রাহ্যমাত্রা কত?
উত্তর:- পানীয় জলে pH-এর গ্রাহ্যমাত্রা 6.5 থেকে 8.5।
76) UNEP-এর পুরো নাম কী?
উত্তর:- UNEP-এর সম্পূর্ণ নাম হল-United Nations Environment Programme.
77) UNEP-এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:- UNEP-এর মুখ্য কার্যালয় আফ্রিকার কেনিয়া দেশের নাইরোবিতে অবস্থিত।
78) UNESCO-এর পুরো নাম কী?
উত্তর:- UNESCO-এর পুরো নাম হল United Nations Educational Scientific And Cultural Organization.
79) CITES-এর পুরো নাম কী?
উত্তর:- CITES-এর সম্পূর্ণ রূপ হল-Convention on International Trade in Endangered Species of wild Fauna and Flora.
80) UNESCO-র মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর:- UNESCO-র মুখ্য কার্যালয় প্যারিসে অবস্থিত।
81) বাতাসে হাইড্রোকার্বনের উৎস কী?
উত্তর:- বাতাসে হাইড্রোকার্বনের উৎস-কম তাপে জৈব পদার্থের দহন ও জলাভূমিতে থাকা অণুজীবের শ্বসন। এ ছাড়া গবাদিপশুর অণুজীবের বিক্রিয়া।
82) ‘NGO’-র পুরো কথাটি কী
উত্তর:- ‘NGO’-র পুরো কথাটি হল-Non-Governmental Organization.
83) জাতীয় সবুজ বাহিনী কী?
উত্তর:- ভারত সরকারের পরিবেশ ও বনমন্ত্রণালয়ের দ্বারা 2001-2002 সালে গৃহীত কর্মসূচি অনুযায়ী বা পরিবেশসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিদ্যালয়ে ইকো ক্লাব গঠন করা হয়। ইকো ক্লাবগুলির সদস্যদের নিয়ে তৈরি বাহিনী হল-জাতীয় সবুজ বাহিনী।
84) ‘অ্যাফরেস্টেশন’ কথাটির অর্থ কী?
উত্তর:- ‘অ্যাফরেস্টেশন’ কথাটির অর্থ পরিকল্পনাহীনভাবে গাছ কাটা।