পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন গুলোর মধ্যে কিছু বিষয় হলো বাস্তুবিদ্যা, পরিবেশের সমস্যা এবং পরিবেশগত শিক্ষা। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরিবেশের বিভিন্ন শাখা যেমন জীবন বিজ্ঞান, রসায়ন, কৃষি ও স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত করে, যেমন কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এই ধরনের প্রশ্ন এসে থাকে।
READ MORE – পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART – 1
Table of Contents
পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART 2

68. প্রথম ঋজু মানবের বিজ্ঞানসম্মত নাম লেখো।
উত্তর প্রথম ঋজু মানবের বিজ্ঞানসম্মত নাম হল- Home erectus.
69. মানুষের বিবর্তনের সবচেয়ে আদিম জীবাশ্ম কোন্টি?
উত্তর মানুষের বিবর্তনের সবচেয়ে আদিম জীবাশ্ম হল-অস্ট্রালোপিথেকাস।
70. সবুজ বিপ্লব কাকে বলে?’
উত্তর উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে অধিক পরিমাণ ফসল উৎপাদন প্রকল্পকে সবুজ বিপ্লব বলে।
71. ভারতে সবুজ বিপ্লবের জনক কে?
উত্তর ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন।
72. হার্বিসাইড কাকে বলে?
উত্তর যেসকল রাসায়নিক পদার্থ আগাছা দমনে ব্যবহৃত হয়, তাদের হার্বিসাইড বলে। যেমন- 2, 4-D।
73.পেস্টিসাইড কাকে বলে?
উত্তর বিভিন্ন প্রকার জৈব যৌগ ও রাসায়নিক পদার্থ যা কীটপতঙ্গ, আগাছা, ছত্রাক দমনে ব্যবহৃত হয়, তাদের পেস্টিসাইড বলে।
74. জৈব পতঙ্গনাশক কাকে বলে?
উত্তর পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত অণুজীবদের জৈব পতঙ্গনাশক বলে।
75. ডি ডি টি-এর মূল কাজ কী?
উত্তর ডি ডি টি মূলত কীটনাশক হিসেবে কাজ করে।
76. ডি ডি টি-এর পুরো কথা কী?
উত্তর ডি ডি টি-এর পুরো কথা হল- ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন।

77. বায়োসাইড কী?
উত্তর জীব ধ্বংসকারী পদার্থ অর্থাৎ যারা পেস্ট দমন করে তাদের বায়োসাইড বলে।
78. ‘কৃষি জঞ্জাল’ কী?
উত্তর কৃষিক্ষেত্রে কোনো ফসল উত্তোলনের পর ফসল উদ্ভিদসমূহের অপব্যবহৃত অংশ ও আগাছাগুলিকে সাধারণভাবে কৃষি জঞ্জাল বলা হয়।
79. কৃষি জঞ্জালের একটি উদাহরণ দাও।
উত্তর কৃষি জঞ্জালের উদাহরণ হল-খড়।
80. কৃষিতে রাসায়নিক সারের ভূমিকা লেখো।
উত্তর রাসায়নিক সার নাইট্রেট ও নাইট্রাইট উৎপন্ন করে উদ্ভিদকে পুষ্ট করে কিন্তু মৃত্তিকাকে ক্রমশ আম্লিক করে তোলে।
81. স্থলভূমির চাহিদাজনিত চাপ কেন বাড়ছে?
উত্তর উন্নয়নের সংশ্লিষ্ট কাজকর্মের জন্য স্থলভূমির চাহিদাজনিত চাপ বাড়ছে।
82. ICMR-এর পুরো কথাটি কী?
উত্তর ICMR-এর পুরো কথা হল Indian Council of Medical Research.
83. হাসপাতালের বর্জ্য মানুষের কীরূপ ক্ষতিসাধন করে?
উত্তর হাসপাতালের সংক্রামক বর্জ্য নানা সংক্রামক ব্যাধি (রক্তবাহিত রোগ) সৃষ্টি করে।

84. ব্ল্যাক ফুট রোগের কারণ কী?
উত্তর আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট রোগ হয়।
85. ক্যাডমিয়াম দূষণের ফলে কী রোগ হয়?
উত্তর ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই ইটাই রোগ হয়।
86. মানুষের শরীরের উপর সিসার একটি বিরূপ প্রভাবের উল্লেখ করো।
উত্তর মানুষের শরীরের উপর সিসার একটি বিরূপ প্রভাব হল-শিশুদের স্নায়ুতন্ত্র ও মস্তিষ্কের বিকাশের ক্ষতি।
87. পানীয় ও গৃহস্থালির প্রয়োজনে জল বণ্টনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে এমন দুটি কর্মসূচির নাম লেখো।
উত্তর পানীয় ও গৃহস্থালির প্রয়োজনে জল বণ্টনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে এমন দুটি কর্মসূচি হল- রাষ্ট্রসংঘ সমর্থিত ইনটারন্যাশানাল ড্রিংকিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিকেড ও রাজীব গান্ধি ড্রিংকিং ওয়াটার মিশন।
৪৪. শহরাঞ্চলে নিরাপদ পানীয় জলের আওতায় এসেছে কত মানুষ?
উত্তর শহরাঞ্চলে নিরাপদ পানীয় জলের আওতায় এসেছে শতকরা ৪৪ ভাগ মানুষ।
89. পশ্চিমবঙ্গে কয়টি প্রকল্পের মাধ্যমে শহরের ময়লা জল পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে?
উত্তর পশ্চিমবঙ্গে ১৩৩টির বেশি প্রকল্পের মাধ্যমে শহরের ময়লা জল পরিশোধনের ব্যবস্থা করা হয়েছে।
90. ম্যালেরিয়া, জাপানিজ এনকেফ্যালাইটিস, ফাইলেরিয়েসিস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বেড়েছে কেন?
উত্তর পৃথিবীর বিভিন্ন অংশে বড়ো বড়ো বাঁধ নির্মাণ, সেচের খাল, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারিত হওয়ার ফলে ম্যালেরিয়া, জাপানিজ এনকেফ্যালাইটিস, ফাইলেরিয়েসিস ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বেড়েছে।
91. জলসম্পদ উন্নয়নের সঙ্গে অপ্রত্যক্ষভাবে যুক্ত স্বাস্থ্য বিষয়গুলির নাম লেখো।
উত্তর জলসম্পদ উন্নয়নের সঙ্গে অপ্রত্যক্ষভাবে যুক্ত স্বাস্থ্য বিষয়গুলি হল- পুষ্টি, কৃষিতে রাসায়নিক কীটনাশক বিষ ও তাদের অবশিষ্টযুক্ত কুফল।
92. জলবাহিত দুটি রোগের নাম লেখো।
উত্তর জলবাহিত দুটি রোগ হল- ডায়ারিয়া, ডিসেন্ট্রি।
93. জল পরিশোধনে অ্যাবসর্পশনের ভূমিকা কী?
উত্তর অ্যাবসর্পশন পদ্ধতিতে আয়োডিনমুক্ত রেজিনের সাহায্যে জলকে আর্সেনিক, লোহা ও জীবাণুমুক্ত করা যায়।
94. মোটরগাড়ি থেকে নির্গত কোন্ পদার্থগুলি আমাদের রক্তে ০২-এর পরিমাণ কমিয়ে দেয়?
উত্তর মোটরগাড়ি থেকে নির্গত CO, CO2, N2O, SO₂, এরোসল ইত্যাদি আমাদের রক্তে ০₂-এর পরিমাণ কমিয়ে দেয়।
95. অক্সিজেনের অভাবে রক্তের হিমোগ্লোবিন ভেঙে যাওয়ায় আমাদের দেহের কোন্ কোন্ অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে?
উত্তর অক্সিজেনের অভাবে রক্তের হিমোগ্লোবিন ভেঙে যাওয়ায় আমাদের মস্তিষ্ক, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হতে পারে।
96. কলকাতার বায়ুদূষণের কত শতাংশ যানবাহন থেকে হয়?
উত্তর কলকাতার বায়ুদূষণের 50 শতাংশ যানবাহন থেকে হয়।
97. Bharat Stage II/III বিধি প্রচলিত হয়েছে কীসের জন্য?
উত্তর পুরাতন ইঞ্জিন, নিম্নমানের জ্বালানি ও অসম্পূর্ণ দহন ক্রিয়ার ফলে বায়ুদূষণ ঘটে। গাড়ির ও ইঞ্জিনের যন্ত্রাংশের পরিবর্তন ঘটানোর জন্য Bharat Stage II/III বিধি প্রচলিত হয়েছে।
98. 1950 খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে কত গাড়ি, ট্রাক, বাস চলত?
উত্তর 1950 খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে 7 কোটি গাড়ি, ট্রাক, বাস চলত।
99. 1970 খ্রিস্টাব্দ থেকে বিশ্বের মোটর যানবাহনের সংখ্যায় প্রতি বছর কত মোটরগাড়ি যুক্ত হচ্ছে?
উত্তর 1970 খ্রিস্টাব্দ থেকে বিশ্বের মোটর যানবাহনের সংখ্যায় প্রতি বছর 1 কোটি 60 লক্ষ মোটরগাড়ি যুক্ত হচ্ছে।
100. মোটরযানের সংখ্যাবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে কীসের ব্যবহার বাড়ছে?
উত্তর মোটরযানের সংখ্যাবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে জ্বালানির ব্যবহার বাড়ছে।
101. মোটরগাড়ি থেকে নিঃসৃত একটি গ্যাসের নাম বলো।’
উত্তর মোটরগাড়ি থেকে নিঃসৃত গ্যাস হল-কার্বন মনোক্সাইড (CO)।
102. জলাশয়ে ফসফেটের পরিমাণ বৃদ্ধি পেলে কী হতে পারে?
উত্তর জলাশয়ে ফসফেটের পরিমাণ বৃদ্ধি পেলে শৈবালের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে ও অক্সিজেনের পরিমাণ কমতে থাকে।
103. পৌর বর্জ্য জল কাকে বলে?
উত্তর পৌর এলাকার অন্তর্গত গৃহস্থালি এবং কলকারখানা থেকে নির্গত যে জলে ভাসমান সূক্ষ্ম সূক্ষ্ম কণা, কোলয়ডীয় পদার্থ প্যাথোজেনের উপস্থিতি লক্ষ করা যায়, তাকে পৌর বর্জ্য জল বলে।
104. একটি গ্যাসের নাম লেখো যা পৌরজাত বর্জ্য থেকে উদ্ভূত হয়?
উত্তর মিথেন গ্যাস পৌরজাত বর্জ্য থেকে উৎপন্ন হয়।
105. বিপজ্জনক বর্জ্য কাকে বলে?
উত্তর যেসকল বর্জ্য পদার্থ জীবকুল-সহ পরিবেশের জৈব-অজৈব উপাদানসমূহের প্রভূত ক্ষতিসাধন করে এবং বাস্তুতন্ত্রের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে, তাকে বিপজ্জনক বর্জ্য বলে।
106. বিপজ্জনক বর্জ্য থেকে সৃষ্ট দুটি রোগের নাম লেখো।
উত্তর বিপজ্জনক বর্জ্য থেকে সৃষ্ট দুটি রোগ হল-(i) ব্ল্যাক ফুট ডিজিজ যা আর্সেনিক দূষণের ফলে হয়। (ii) ডিসলেক্সিয়া যা সিসা দূষণের ফলে হয়।
107. E-বর্জ্য বলতে কী বোঝো?
উত্তর বিভিন্ন ধরনের ব্যবহার্য বা অব্যবহার্য ইলেকট্রনিকস বস্তুসামগ্রী যখন পুনরায় ব্যবহার করা সম্ভব হয় না এবং তাকে বিনষ্টও করা যায় না তখন তা বর্জ্য পদার্থরূপে অবস্থান করে। একে বলে ইলেকট্রনিকস বর্জ্য বা সংক্ষেপে E-Waste |
108. কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের দুটি উপায় উল্লেখ করো।
উত্তর কঠিন বর্জ্য নিয়ন্ত্রণের দুটি উপায় হল সশ্যাময়াদীও
(i) রিসাইক্লিং-প্লাস্টিক, কাচ, কাগজ ইত্যাদির পুনরায় নতুনভাবে উৎপাদন করা। ২টি হালাল
(ii) ডাম্পিং-মাটি, ধুলোবালি, গৃহস্থালির অর্ধপচনশীল পদার্থ দ্বারা নীচু জমি, গর্ত ইত্যাদি ভরাট করা।
109. দুটি মিউনিসিপ্যালিটি বর্জ্যের উদাহরণ দাও।
উত্তর দুটি মিউনিসিপ্যালিটি বর্জ্যের উদাহরণ হল-
(a) ভাঙা শিশি-বোতল, চামড়াজাত দ্রব্য।
(b) আনাজের খোসা, পরিত্যক্ত খাদ্য ইত্যাদি।
110. সিসা ও ক্যাডমিয়াম থেকে সৃষ্ট রোগগুলির নাম কী কী?
উত্তর সিসা থেকে সৃষ্ট রোগ হল-ডিসলেক্সিয়া, ক্যাডমিয়াম দূষণের ফলে সৃষ্ট রোগ হল-ইটাই ইটাই।
111. তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকারক প্রভাব লেখো।
উত্তর (i) তেজস্ক্রিয়তার প্রভাবে মানুষের শরীরে ক্যানসারের সৃষ্টি হয়, বিকলাঙ্গ শিশুর জন্ম হয়, স্নায়ু বৈকল্য ও অন্ধত্ব প্রভৃতি দেখা যায়। (ii) স্ট্রনসিয়াম 90-এর প্রভাবে হাড় ও রক্তের ক্যানসার সৃষ্টি হয়।
112. তেজস্ক্রিয় দূষণের দুটি প্রভাব লেখো।
উত্তর তেজস্ক্রিয় দূষণের দুটি প্রভাব হল-
(i) ফুসফুস ও যকৃতে আলসার।
(ii) তেজস্ক্রিয় দূষণের ফলে কোশে মিউটেশন ঘটে, ফলস্বরূপ ত্বক, অস্থি ও জরায়ুতে ক্যানসার সৃষ্টি হয়।
113. বায়োমেডিকেল বর্জ্য বলতে কী বোঝো?
উত্তর হাসপাতাল, নার্সিংহোম, মেডিকেল ক্লিনিক থেকে সৃষ্ট অব্যবহৃত বিপজ্জনক জৈব বর্জ্যসমূহকেই বায়োমেডিকেল বর্জ্য বলে।
114. ভার্মিকম্পোস্ট কী?
উত্তর মাটিতে উপস্থিত জৈব বর্জ্যসমূহকে কেঁচো উদ্ভিদ পুষ্টির উপযোগী খাদ্যে পরিণত করে এবং মাটিকে আলগা করে বায়ু চলাচলের সুবিধা করে। এইভাবে কেঁচো জৈব বর্জ্যসমূহকে জৈব সারে রূপান্তরিত করে। এই উদ্দেশ্যে কেঁচোকে প্রতিপালন করা হয়। এইভাবে জৈব বর্জ্যের জৈব সারে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে ভার্মিকম্পোস্ট বলে।
115. 1975 খ্রিস্টাব্দে উন্নয়নশীল বিশ্বের জনসংখ্যার কত শতাংশ শহরাঞ্চলে বাস করত?
উত্তর 1975 খ্রিস্টাব্দে উন্নয়নশীল বিশ্বের 27 শতাংশ মানুষ শহরাঞ্চলে বাস করত।
116. জনসংখ্যাবৃদ্ধিতে শহরবাসীর সংখ্যাবৃদ্ধির কারণ কী?
উত্তর জীবন ও জীবিকার প্রয়োজনে, সমৃদ্ধির হাতছানিতে সন্নিহিত গ্রামাঞ্চল ও দূরদূরান্ত থেকে মানুষ নগরমুখী হওয়ার কারণে জনসংখ্যাবৃদ্ধিতে শহরবাসীর সংখ্যা বাড়ছে।
117. পরিবেশ এবং বসতির মধ্যে সম্পর্ক কী?
উত্তর পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষ কোনো অঞ্চলে দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের জন্য সম্মিলিত আশ্রয়স্থল বা যাতায়াতের পথ গড়ে তোলার মাধ্যমে বসতি স্থাপন করে।
118. 2011 সালে দিল্লির জনসংখ্যা কত ছিল?
উত্তর 2011 সালে দিল্লির জনসংখ্যা ছিল-1 কোটি 63 লক্ষ।
119. একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর একটি প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাস হল-নাইট্রোজেন ডাইঅক্সাইড (NO₂)।
120. একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাসের নাম লেখো।
উত্তর একটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাস হল ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।
121. প্রধান গ্রিনহাউস গ্যাস কোল্টিন্ট?
উত্তর প্রধান গ্রিনহাউস গ্যাস হল কার্বন ডাইঅক্সাইড (CO₂)।
122. বিভিন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ লেখো।
উত্তর বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসের পরিমাণ হল-
(i) কার্বন ডাইঅক্সাইড (CO2) -49%
(ii) মিথেন (C H4) – 18%
(iii) নাইট্রাস অক্সাইড (N2O) – 6%
(iv) ক্লোরোফ্লুরোকার্বন (CFC) – 14%
(v) অন্যান্য গ্যাস – 13%
123. গ্লোবাল ওয়ার্মিং বলতে কী বোঝো?
উত্তর শিল্প, জীবাশ্ম জ্বালানি, আধুনিক কৃষিকাজ পদ্ধতির জন্য পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.5 – 4.5 deg * C বৃদ্ধি পাচ্ছে। সৌর বিকিরণের ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের আলো পৃথিবীপৃষ্ঠে প্রবেশ করে একে উত্তপ্ত করে কিন্তু দীর্ঘ তরঙ্গরূপে তা পুনরায় ফিরে যাওয়ার সময় ট্রপোস্ফিয়ার স্তরের ট্রেস গ্যাস দ্বারা শোষিত ও প্রতিফলিত হয়, ফলে পৃথিবীর উয়তা বাড়ে, একে গ্লোবাল ওয়ার্মিং বলে।
124. গ্রিনহাউস প্রভাব কাকে বলে?
উত্তর গ্রিনহাউস গ্যাসগুলির প্রভাবে পৃথিবীর গড় উয়তা বৃদ্ধি পাচ্ছে ফলে মেরু অঞ্চলের বরফ বেশিমাত্রায় গলে সমুদ্রে মিশে সমুদ্রপৃষ্ঠের জলের উচ্চতা বৃদ্ধি করে, জলচক্রের পরিবর্তন ঘটানো ইত্যাদি ছাড়াও পরিবেশের আরও কিছু পরিবর্তন দেখা যায়। গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পরিবেশ তথা পৃথিবীর এইসব পরিবর্তনকে গ্রিনহাউস প্রভাব বলে।
125. বিশ্ব উন্নায়নের দুটি কুফল লেখো।
উত্তর বিশ্ব উন্নায়নের দুটি কুফল হল-
(i) CO₂, ওজোন ইত্যাদি পৃথিবীপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আসা রশ্মিকে মহাশূন্যে বিকিরিত হতে দেয় না, ফলে ভূপৃষ্ঠের উন্নতা বৃদ্ধি পায়।
(ii) বিশ্ব উন্নায়ন মানুষের স্বাস্থ্যের উপরও প্রভাব বিস্তার করে।

126. ওজোন গহ্বর কাকে বলে?
উত্তর বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকা ওজোন অণুর ক্ষয়ের ফলে যে গহ্বর সৃষ্টি হয়, তাকে ওজোন গহ্বর বলে।
127. ওজোন গহ্বর সৃষ্টির দুটি কারণ উল্লেখ করো।
উত্তর ওজোন গহ্বর সৃষ্টির দুটি কারণ হল-
(i) রেফ্রিজারেটার, পলিমার শিল্প ইত্যাদি থেকে নির্গত CFC ওজোন গহ্বর সৃষ্টির অন্যতম কারণ।
(ii) উড়োজাহাজ থেকে নির্গত NO ও NO₂ গ্যাসও ওজোনস্তর ক্ষয়ের অন্যতম কারণ।
128. ওজোনস্তরের অবক্ষয়ের পরিণাম কী কী?
উত্তর ওজোনস্তর অবক্ষয়ের পরিণাম হল-
(i) ওজোনস্তর অবক্ষয়ের ফলে সূর্যের অতিবেগুনি রশ্মি অধিক পরিমাণে পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছোয় এবং পৃথিবীপৃষ্ঠের উন্নতা বৃদ্ধি করে।
(ii) সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছোয় ফলে মানুষের ত্বকের ক্যানসার হয় ও অন্যান্য প্রাণীদেরও বিভিন্ন রোগ সৃষ্টি করে।
129. মূলত কোন্ গ্যাস ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
উত্তর ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হল ক্লোরোফ্লুরোকার্বন (CFC) বা ফ্রিয়ন গ্যাস।
130. ODS-এর সম্পূর্ণ নাম লেখো।
উত্তর ODS-এর সম্পূর্ণ নাম-Ozone Depleting Substance.
131. CFC ছাড়া অন্য একটি ওজোন ডিপ্লিটিং সাবসট্যান্সের নাম লেখো।
উত্তর CFC ছাড়া অন্য একটি ওজোন ডিপ্লিটিং সাবসট্যান্স হল কার্বন টেট্রা ক্লোরাইড।
132. মন্ট্রিয়েল চুক্তির প্রধান উদ্দেশ্য কী?
উত্তর মন্ট্রিয়েল চুক্তির প্রধান উদ্দেশ্য হল ওজোনস্তরের ক্ষয় রোধ করা। 1987 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর মন্ট্রিয়েল চুক্তি স্বাক্ষরিত হয়।
133. ইতিমধ্যে আমরা কত কেজি প্লুটোনিয়ামের ভাণ্ডার গড়ে তুলেছি?
উত্তর ইতিমধ্যে আমরা 7,50,000 কেজি প্লুটোনিয়ামের ভান্ডার গড়ে তুলেছি।
134. প্লুটোনিয়াম-239-এর অর্ধজীবন আয়ুষ্কাল কত?
উত্তর প্লুটোনিয়াম-239-এর অর্ধজীবন আয়ুষ্কাল হল প্রায় 2,44,000 বছর।