প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীবৃন্দ , শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিবারে তোমাদের স্বাগতম । আমাদের কোচিং সেন্টারের ওয়েবসাইট edumyfnd.com এ তোমাদের প্রয়োজনীয় বিষয় গুলি নিয়ে post করা হবে। আজকের পোস্টটিতে তোমরা পাবে 48 page abta test paper-2025 history class 10 । এছাড়া ২০২৫ এবং নতুন টেস্ট পেপার ২০২৬ এর ইতিহাস ভূগোল বাংলা সহ বিভিন্ন বিষয়ের সমাধান করা পেজগুলি পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত তোমরা ভিজিট করতে পারো। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমাদের youtube চ্যানেল লিংক
48 page abta test paper-2025 history class 10
Table of Contents
বিকল্প প্রশ্ন গুলির উত্তর দাও
১.১) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় – (ঘ) ৫জুন
১.২) দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন – (ক) চলচ্চিত্রের সঙ্গে
১.৩) প্রথম সরকারি শিক্ষা কমিশন (হান্টার কমিশন) গঠিত হয় – (গ) ১৮৮২ খ্রিস্টাব্দে
১.৪) বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন – (ক) উমেশ চন্দ্র দত্ত
১.৫) সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন – (গ) শ্রী রামকৃষ্ণ
১.৬) ভাগনা ডিহিতে যে বিদ্রোহের সূচনা হয় -(খ) সাঁওতাল বিদ্রোহ
১.৭) সন্ন্যাসী বিদ্রোহের একজন বিখ্যাত নেতা ছিলেন-(ক) ভবানী পাঠক
১.৮) বন্দেমাতরম সংগীতটি রচিত হয় – (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে
১.৯) মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন – (ক) দ্বিতীয় শাহ আলম
১.১০) অস্ত্র আইন পাস করেন – (খ) লর্ড লিটন
১.১১) ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন – (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১.১২) ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন-(খ) সি ভি রমন
১.১৩) মোপালা বিদ্রোহ হয়েছিল – (ক) মালাবার উপকূলে
১.১৪) লাঙ্গল যার জমি তার-এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তা হল – (ক) তেভাগা আন্দোলন
১.১৫) ভারতের প্রথম মে দিবস পালিত হয় – (ঘ) ১৯২৩ খ্রিস্টাব্দে ১.১৬) দিপালী সংঘ প্রতিষ্ঠা করেন – (খ) লীলা নাগ (রায়)
১.১৭) কোন বিপ্লবী পি এন ঠাকুর ছদ্মনামে জাপানে পালিয়ে যান – (গ) রাসবিহারী বসু
১.১৮) নমঃশূদ্র আন্দোলন শুরু করেন – (ক) হরিচাঁদ ঠাকুর ১.১৯) ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় – (গ) ১৯৬০ খ্রিস্টাব্দে
১.২০) ভারতের প্রথম রাষ্ট্রভাষা হলো – (ক) হিন্দি
48 page abta test paper-2025 history class 10 you tube videos

এক কথায় উত্তর দাও
উপবিভাগ-২.১ বিভাগ-খ
২.১.১) সরলা দেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম কি ? – জীবনের ঝরা পাতা
২.১.২) শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হত ? – উইলিয়াম কেরি, মার্শম্যান, উইলিয়াম ওয়ার্ড
২.১.৩) উলগুলান বলতে কী বোঝো ? – ভয়ংকর বিশৃঙ্খলা ২.১.৪) ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি ? – মাদ্রাজ লেবার ইউনিয়ন
সত্য ও মিথ্যা নির্নয় করো
উপবিভাগ-২.২
২.২.১) ১৯১১ সালে মোহনবাগান দল ইংরেজদের হারিয়ে আইএফএ শিল্ড জয় করে – সত্য
২.২.২) গোরা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিল – মিথ্যা
২.২.৩) গিরিন কামগার ইউনিয়ন গড়ে উঠেছিল বোম্বাইতে – সত্য
২.২.৪) কলকাতা বিশ্ববিদ্যালয় কে ব্যঙ্গ করে বলা হত-গোলদিঘির গোলামখানা – সত্য
স্তম্ভ মেলাও
উপবিভাগ -২.৩
‘ক’স্তম্ভ । ‘ খ’ স্তম্ভ
২.৩.১) এশিয়াটিক – (২) উইলিয়াম জন্স
সোসাইটি।
২.৩.২) তেলেঙ্গানা। – (৩) ইয়ালো রেড্ডি
আন্দোলন।
২.২.৩) ভাইকম সত্যাগ্রহ – (৪) শ্রী নারায়ণ গুর
২.২.৪) একা আন্দোলন- ( ১) মাদারি পাশি
বিবৃতি গুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো
উপবিভাগ ২.৫
২.৫.১) বিবৃতি: উনিশ শতকের বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত
ব্যাখ্যা : ৩ কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল
২.৫.২) বিবৃতি: ভারত সরকার ১৯২৯ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলায় শুরু করেন –
ব্যাখ্যা: ৩ এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা
২.৫.৩) ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদারের এর নাম স্মরণীয় –
ব্যাখ্যা: ২ চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য
২.৫.৪) অস্পৃশ্যতা দূরীকরণ নিয়ে গান্ধীজি আম্বেদকরের বিতর্ক ছিল –
ব্যাখ্যা: ২ গান্ধীজী মনে করতেন যে আম্বেদকরের আন্দোলনের ফলে জাতিভেদ প্রথা আরও বাড়বে
HISTORY PAGE NO – 48 / 2 – MARKS SET-1 SHIKHYA NIKETAN
3) 1) আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন ? উঃ – স্থানীয় বা আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্ব হল – ক) স্থানীয় অঞ্চলের সমাজ অর্থনীতি শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। খ) জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়।
2) ফটোগ্রাফ কিভাবে আধুনিক ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে ?
উঃ – ক) ফটোগ্রাফি থেকে অতীতের কোন বিষয়ের আলোকচিত্ত ইতিহাসের উপাদান হিসেবে তথ্য যোগায়। খ) ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন
ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা হয়। গুরুত্বপূর্ণ কোন ঘটনা কোন মহান ব্যক্তি কোন হত্যাকাণ্ড বা অন্য কিছু ছবি হতে পারে। এগুলি সর্বদাই
ইতিহাসের তথ্য সরবরাহ করে।
3) হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন ? উঃ – হাজী মুহাম্মদ মহসিন একজন বিশিষ্ট বাঙালি মুসলিম সমাজসেবী ছিলেন। তিনি তার দানশীলতা,
উদারতা, ও জ্ঞানের জন্য স্মরণীয়। তিনি হুগলি মহসিন কলেজ ও হুগলি ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন। 1770 সালের গ্রেট বেঙ্গল দুর্ভিক্ষের
সময় তিনি ক্ষতিগ্রস্থদের সাহায্য করেছিলেন।
4) তিন আইন কি ? উঃ – কেশব চন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম আন্দোলনের প্রভাবে সরকার ১৮৭২ খ্রিস্টাব্দে একটি আইন পাস করে বাল্যবিবাহ ও
বহুবিবাহ কে নিষিদ্ধ করে এবং অশবর্ণবিবাহ আইনসিদ্ধ হয়। এটি তিন আইন নামে পরিচিত।
5) ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল ? উঃ – ফরাজি আন্দোলন নিছক ধর্মীয় আন্দোলন ছিল না। ফরাজি আন্দোলনের মূল
চালিকাশক্তি ছিল দরিদ্র কৃষিজীবী মুসলিম শ্রেণি। ধর্মীয় আন্দোলন হিসেবে শুরু হলেও পরে তা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়।
6) চুয়াড় বিদ্রোহের গুরুত্ব লেখ । উঃ – চুয়াড় বিদ্রোহ(১৭৯৮-৯৯) ছিল ব্রিটিশ শাসনকালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই বিদ্রোহের গুরুত্ব
নিম্নরূপ: ক) এটি ছিল স্থানীয় জনগণের ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। খ) এই বিদ্রোহ ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বিকাশে
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
7) জমিদার সভা কবে কারা প্রতিষ্ঠা করেন ? উঃ – দ্বারকানাথ ঠাকুর ১৮৩৮ খ্রিস্টাব্দে।
8) নানা সাহেব কেন বিখ্যাত ? উঃ – মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও এর দত্তক পুত্র ছিলেন নানা সাহেব। ৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ চলাকালীন লড ডালহৌসি নানা সাহেবের পেশোয়াপথ বিলুপ্ত করেন এবং তার বার্ষিক বৃত্তি বন্ধ করে দেন। এর প্রতিবাদে নানা সাহেব মহাবিদ্রোহের যোগদান করেন।
9) চার্লস উইলকিন্স কেন বিখ্যাত? উঃ- চার্লস উইলকিন্স এর নির্দেশে পঞ্চানন কর্মকার বাংলা হরফ তৈরি করেন। উইলকিন্স চুঁচুড়াতে ছাপাখানার প্রতিষ্ঠা করে বাংলা হরফের ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি লেঙ্গুয়েজ গ্রন্থ প্রকাশ করেন।
10) জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কি ? উঃ – ১৯০৬ সালে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য হল – ক) বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনে আত্মশক্তি বিকাশ এর উপরে জোর দেওয়া। খ) জাতীয় আদর্শে শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা ।
11) তেভাগা আন্দোলনের দাবি কি ছিল? উঃ – ১৯৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সংগঠিত তেভাগা আন্দোলনের দাবি ছিল – ক) উৎপন্ন ফসলের ২/৩ ভাগ তাদের দিতে হবে। খ) জমিতে ভাগ চাষিদের দখলিস্বত্ব দিতে হবে ।
12) ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উঃ – ১৯২৭ খ্রিস্টাব্দে বাংলায় মোজাফফর আহমেদ, কাজী নজরুল ইসলাম প্রমুখের উদ্যোগে ওয়ার্কাস এন্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠা হয়। এর উদ্দেশ্য ছিল -মূলত শ্রমিক এবং কৃষকদের অধিকার রক্ষা। এই পার্টির লক্ষ্য ছিল শ্রমিক শ্রেণী এবং কৃষকদের মধ্যে ঐক্য গড়ে তোলা এবং গোপনে কমিউনিস্ট কার্যক্রম পরিচালনা করা।
13) অলিন্দ যুদ্ধ কি ? উঃ – অলিন্দ যুদ্ধ হলো ১৯৩০ সালের ৮ ডিসেম্বর কলকাতার রাইটার্স বিল্ডিং-এর অলিন্দে বিপ্লবী বিনয় বসুর নেতৃত্বে দীনেশ গুপ্ত ও বাদল গুপ্ত সাথে ইংরেজ পুলিশের গুলির লড়াই । এই যুদ্ধকে বারান্দা যুদ্ধও বলা হয়। এই অভিযানে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে হত্যা করা হয়।
14) অ্যান্টি সার্কুলার সোসাইটি কি ? উঃ – ১৯০৫ সালের ৪র্থ নভেম্বর ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল, কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং বিদেশি শিক্ষাকে বয়কট করে স্বদেশি শিক্ষায় আগ্রহ বাড়ানো।
15) স্যার সিরিল রাডক্লিফ কেন বিখ্যাত ? উঃ – স্যার সিরিল রাডক্লিফ ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী। লর্ড মাউন্টব্যাটেন এর আমলে ভারত বিভাগের সময় সীমানা কমিশনের সভাপতি ছিলেন তিনি। তাঁর নাম অনুসারে ভারত – পাকিস্তান সীমান্তের নাম হয় রাডক্লিফ লাইন।
16) ‘ পট্টি শ্রীরামালু ‘ – কে ছিলেন ? উঃ – পুট্টি শ্রীরামালু ছিলেন ভাষাভিত্তিক অন্ধপ্রদেশ রাজ্য গঠনের মূল কান্ডারী। ১৯৫২ খ্রিস্টাব্দে ১৯ শে অক্টোবর তেলেগু ভাষাভাষীদের জন্য স্বতন্ত্র অন্ধপ্রদেশ গঠনের দাবি তুলে তিনি অনশন শুরু করেন এবং 58 দিন পর তার মৃত্যু হয়। তার আন্দোলনের ফলেই ভারত সরকার ১৮ই ডিসেম্বর অন্ধপ্রদেশ রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে এবং ১৯৫৩ খ্রিস্টাব্দে পহেলা অক্টোবর অন্ধপ্রদেশ রাজ্য গঠিত হয়।