You are currently viewing পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART – 1
পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART 2

পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART – 1

পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন গুলোর মধ্যে কিছু বিষয় হলো বাস্তুবিদ্যা, পরিবেশের সমস্যা এবং পরিবেশগত শিক্ষা। এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং পরিবেশের বিভিন্ন শাখা যেমন জীবন বিজ্ঞান, রসায়ন, কৃষি ও স্বাস্থ্য ইত্যাদি বিষয়গুলি অন্তর্ভুক্ত করে, যেমন কোনটি গ্রিনহাউস গ্যাস নয়, এই ধরনের প্রশ্ন এসে থাকে। 

READ MORE – পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন PART 2

Table of Contents

পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন

1. পরিবেশের সংজ্ঞা দাও।

উত্তর পরিবেশ বলতে বোঝায় মানুষের চারপাশে অবস্থিত সজীব ও নির্জীব উপাদান, জীবজন্তু, গাছপালা এবং মানুষের হাতে গড়া সব কিছু নিয়ে যে বিরাট জগৎ তার সবটাই।

2. প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝো?

উত্তর পৃথিবীর সকল সজীব ও জড় উপাদানকে একত্রে প্রাকৃতিক পরিবেশ বলে।

3. সামাজিক পরিবেশ বলতে কী বোঝো?

উত্তর যে পরিবেশ সামাজিক রীতিনীতি, সংস্কৃতি, অভ্যাস, আয়, বৃত্তি, ধর্ম ইত্যাদি দ্বারা গঠিত তাকে সামাজিক পরিবেশ বলে।

4. জৈব পরিবেশ কাকে বলে?

উত্তর যে পরিবেশ পৃথিবীর সজীব উপাদানের সমন্বয়ে গঠিত, তাকে জৈব পরিবেশ বলে।

5. কৃত্রিম পরিবেশ বলতে কী বোঝো?

উত্তর মানুষ নিজ প্রয়োজনে বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে যে পরিবেশ গঠন করে, তাকে কৃত্রিম পরিবেশ বলে।

6. পরিবেশ বিজ্ঞান কাকে বলে?

উত্তর বিজ্ঞানের যে শাখায় পরিবেশ ও তার বিভিন্ন উপাদান এবং উপাদানগুলির পরস্পরিক ক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়, তাকে পরিবেশ বিজ্ঞান বলে।

7. ভৌত পরিবেশের একটি উদাহরণ দাও।

উত্তর ভৌত পরিবেশের একটি উদাহরণ হল মাটি।

৪. সামাজিক পরিবেশের একটি উপাদানের নাম লেখো।

উত্তর সামাজিক পরিবেশের একটি উপাদান হল- সামাজিক রীতিনীতি।

9. পরিবেশের অজৈব উপাদানের একটি উদাহরণ দাও।

উত্তর পরিবেশের অজৈব উপাদানের একটি উদাহরণ হল- জল, মাটি ও বায়ু।

10. ভারতবর্ষে মানুষের স্বাস্থ্যহানির মূল কারণ কী?

উত্তর ভারতবর্ষে মানুষের স্বাস্থ্যহানির মূল কারণ হল পরিবেশদূষণ।

11. বায়ুমণ্ডল কাকে বলে?

উত্তর পৃথিবীকে বেষ্টন করে থাকা অদৃশ্য গ্যাসের আবরণকে বায়ুমণ্ডল বলে।

12. শিলামণ্ডল/অশ্মমণ্ডল কাকে বলে?

উত্তর পৃথিবীপৃষ্ঠে বিভিন্ন শিলাস্তর দ্বারা যে কঠিন ভূভাগ সৃষ্টি হয়েছে তাকে শিলামণ্ডল বলে।

13. বারিমণ্ডল কাকে বলে?

উত্তর পৃথিবীপৃষ্ঠে সাগর, মহাসাগর, উপসাগর, হ্রদ, নদী প্রভৃতি জলরাশিকে বারিমণ্ডল বলে।

14. আমাদের পৃথিবীর গ্যালাক্সি (Galaxy)-র নাম কী?

উত্তর আমাদের পৃথিবীর গ্যালাক্সির নাম হল মিল্কি ওয়ে (Milky Way) I

15.  সূর্যের থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহের নাম কী?

উত্তর সূর্যের থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ হল প্লুটো।

16. বাস্তুতন্ত্র বলতে কী বোঝো?

উত্তর পরিবেশের সজীব ও জড় উপাদানের পারস্পরিক আন্তঃক্রিয়ার ফলে যে বসবাসরীতি গড়ে ওঠে, তাকে বাস্তুতন্ত্র বলে।

17. বাস্তুতন্ত্রের উপাদানগুলি কী কী?

উত্তর বাস্তুতন্ত্রের উপাদানগুলি হল-সজীব উপাদান ও নির্জীব উপাদান।

18.  বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলির উদাহরণ দাও।

উত্তর বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলি হল-উৎপাদক, খাদক ও বিয়োজক।

19. পরিবেশের অজৈব উপাদানের একটি উদাহরণ দাও।

উত্তর পরিবেশের অজৈব উপাদানের একটি উদাহরণ হল- বাতাস।

20. স্বভোজী বলতে কী বোঝো?

উত্তর বাস্তুতন্ত্রের অন্তর্গত যেসকল জীব সৌরশক্তি শোষণ করে বিভিন্ন অজৈব উপাদানের সাহায্যে জটিল খাদ্য প্রস্তুত করে, তাদের স্বভোজী উপাদান বলে।

21. অটইকোলজি কী?

উত্তর বাস্তুতন্ত্রের যে শাখায় একটি নির্দিষ্ট উদ্ভিদ বা প্রাণী প্রজাতির সঙ্গে তার পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে অটইকোলজি বলে।

22. সিনইকোলজি কাকে বলে?

উত্তর বাস্তুতন্ত্রের যে শাখায় একাধিক প্রজাতির সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়, তাকে সিনইকোলজি বলা হয়।

23. কমিউনিটি কী?

উত্তর একটি নির্দিষ্ট অঞ্চলের উদ্ভিদ ও জীবকুলের সমন্বয়কে কমিউনিটি বলে।

24. পপুলেশন বলতে কী বোঝো?

উত্তর একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে কোনো প্রজাতির সামগ্রিক সংখ্যাকে জনসংখ্যা (পপুলেশন) বলে।

25. বায়োটিক পোটেনশিয়াল কাকে বলে?

উত্তর জনসংখ্যা বৃদ্ধির হারকে বায়টিক পোটেনশিয়াল বলে।

26. বসতি বলতে কী বোঝো?

উত্তর যে নির্দিষ্ট স্থানে কোনো জীব বা জীবগোষ্ঠী বসবাস করে তাকে বসতি বা হ্যাবিট্যাট বলে।

27. মাইক্রোহ্যাবিট্যাট কাকে বলে?

উত্তর স্বল্প পরিসর অঞ্চলে জীবের বাসস্থান থাকলে তাকে মাইক্রোহ্যাবিট্যাট বলে।

28. ইকোলজিক্যাল নিচ্ কী?

উত্তর যে পরিবেশে কোনো জীব অবস্থান করে ওই পরিবেশ ও অন্যান্য জীবের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়া সম্পন্ন করে, সেই পরিবেশকে ইকোলজিক্যাল নিচ্ বলে।

29. বায়োম কী?

উত্তর যে সুনির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চলকে সেই অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীগোষ্ঠী দ্বারা চিহ্নিত করা হয়, সেই অঞ্চলকে বায়োম বলে।

30. ভারতবর্ষে দেখা যায় এমন একটি বায়োমের নাম লেখো।

উত্তর ভারতবর্ষে দেখা যায় এমন একটি বায়োম হল অরণ্য বায়োম।

31. খাদ্যশৃঙ্খল কী?

উত্তর উৎপাদক (সবুজ উদ্ভিদ) থেকে ক্রমপর্যায়ে খাদ্য ও খাদক সম্পর্কীয় বিভিন্ন প্রাণীগোষ্ঠীতে খাদ্যশক্তির ধারাবাহিক প্রবাহ (শক্তিপ্রবাহ)-কে খাদ্যশৃঙ্খল বলে। ঘাস, ফড়িং, বাঘ, সাপ ও ময়ূর।

32. খাদ্য পিরামিড কী?

উত্তর বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের খাদ্যবস্তুগলিকে ক্রমপর্যায়ে সাজালে যে পিরামিড তৈরি হয়, তাকে খাদ্য পিরামিড বলে। সংখ্যার, শক্তির ও বায়োমাস পিরামিড এই খাদ্য পিরামিডের অন্তর্গত।

33. খাদ্যজাল কী?

উত্তর বাস্তুতন্ত্রের খাদ্য-খাদক সম্পর্কের ভিত্তিতে গঠিত নানা প্রকার খাদ্যশৃঙ্খলগুলি বিভিন্নভাবে একে অপরের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন খাদ্যশৃঙ্খলের মধ্যে খাদ্যের বিনিময় হয়। এই আদানপ্রদানকে কেন্দ্র করে গড়ে ওঠা জালকে খাদ্যজাল (Food web) বলে।

34. খাদ্য পিরামিড কয় প্রকার ও কী কী?

উত্তর খাদ্য পিরামিড তিন প্রকার, যথা- সংখ্যার পিরামিড, শক্তির পিরামিড ও জীবভর পিরামিড।

35. ডেট্রিটাস কী?

উত্তর জীবদেহ থেকে উৎপন্ন পরিত্যক্ত, পচনশীল বিভিন্ন বস্তুকে ডেট্রিটাস বলে।

36. কর্কর ভক্ষক কাদের বলা হয়?

উত্তর মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহাংশ বা বর্জ্য পদার্থ যারা খাদ্য হিসেবে গ্রহণ করে, তাদের কর্কর ভক্ষক বলে।

37. একটি কমিউনিটির কনজিউমারের উদাহরণ দাও।

উত্তর ব্যাকটেরিয়া হল ডেট্রিটাস কনজিউমার।

38. ইকোটোন কী?

উত্তর দুটি প্রধান কমিউনিটির মিলনস্থলকে ইকোটোন বলে।

39. এজ এফেক্ট (Edge Effect) বলতে কী বোঝো?

উত্তর ইকোটোনের অধিকসংখ্যক প্রজাতি এবং উচ্চ ঘনত্বের পপুলেশন ধারণের ক্ষমতাকে এজ এফেক্ট বলে।

40. খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্ব লেখো।

উত্তর খাদ্যশৃঙ্খলের মাধ্যমে বাস্তুতন্ত্রের অন্তর্গত বিভিন্ন জীবের খাদ্য-খাদকের সম্পর্কের ভিত্তিতে তাদের পারস্পরিক আন্তঃক্রিয়া প্রকাশ পায় এবং বায়োম্যাগনিফিকেশনের অসুবিধা সম্পর্কে জ্ঞান লাভ করা যায়।

41. জীবভর কাকে বলে?

উত্তর কোনো খাদ্যশৃঙ্খলে নির্দিষ্ট সময়ে একক আয়তন স্থানে সজীব বস্তুর শুষ্ক ওজনকে জীবভর বা বায়োমাস বলে।

42. পুষ্টিস্তর কী?

উত্তর কোনো বাস্তুতন্ত্রের খাদ্যশৃঙ্খলের অন্তর্ভুক্ত জীবগুলিকে খাদ্য-খাদকের ভিত্তিতে যে স্তরসমূহে সজ্জিত করা হয়, তাকে পুষ্টিস্তর বলা হয়।

43. বাস্তুতান্ত্রিক কর্মসাধন কী?

উত্তর বাস্তুতন্ত্রে উৎপাদিত যেসব পদার্থের প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক মূল্য আছে সেইসব পদার্থকে বাস্তুতান্ত্রিক কর্মসাধন বলা হয়।

44. সাকসেশন কাকে বলে?

উত্তর কোনো বাস্তুতন্ত্রের নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক পদ্ধতিতে একপ্রকার জীবসম্প্রদায় পর্যায়ক্রমিকভাবে অন্য জীবসম্প্রদায় দ্বারা প্রতিস্থাপিত হওয়ার মধ্য দিয়ে নতুন বাস্তুতন্ত্র গড়ে ওঠাকে সাকসেশন বলা হয়।

45. ‘গাইয়া হাইপোথিসিস’-এর প্রবর্তন কে করেছিলেন?

উত্তর জে লাভলক্ ‘গাইয়া হাইপোথিসিস’-এর প্রবর্তন করেন। (এক্ষেত্রে সমগ্র জীবমণ্ডলকে একটি অখণ্ড কার্যকরী একক হিসেবে ধরা হয়েছে)।

46. মানুষের দেহে মিথোজীবিতার উদাহরণ দাও।

উত্তর মানুষের দেহে কয়েকটি কৃমি থাকে যারা সম্পূর্ণ পরজীবী অর্থাৎ তারা তাদের সম্পূর্ণ জীবনকাল ধরে আশ্রয়দাতার উপর নির্ভর করে বেঁচে থাকে।

47. সিমবায়োসিস-এর একটি উদাহরণ দাও।

উত্তর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম্ব গোত্রীয় উদ্ভিদের মূলের অর্বুদে বাস করে। রাইজোবিয়াম গ্যাসীয় নাইট্রোজেনকে নাইট্রোজেন যৌগে পরিণত করে মটর গাছকে প্রোটিন সংশ্লেষের জন্য সরবরাহ করে এবং বিনিময়ে মটর গাছ থেকে জৈব উপাদান নেয়।

48. লাইকেন, শৈবাল ও ছত্রাক-এর মধ্যে কোন্ প্রকার আন্তঃক্রিয়া দেখা যায়?

উত্তর লাইকেন, শৈবাল ও ছত্রাকের মধ্যে মিউচুয়ালিজম ধরনের আন্তঃক্রিয়া দেখা যায়।

49. কোন্ ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে মূলের অর্বুদে আবদ্ধ করে?

উত্তর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বাতাসের নাইট্রোজেনকে মূলের অর্বুদে আবদ্ধ করে।

50. কমেনসালিজম-এর একটি উদাহরণ দাও।

উত্তর রাসনা হল একধরনের পরাশ্রয়ী উদ্ভিদ যারা সাধারণত আম, বট প্রভৃতি উদ্ভিদের আশ্রয়ে বড়ো হলেও আশ্রয়দাতা থেকে খাদ্য সংগ্রহ করে না।

51. পপুলেশন বৃদ্ধির ধরন দুটির নাম লেখো।

উত্তর পপুলেশন বৃদ্ধির ধরন দুটি হল-

(i) S আকৃতির বৃদ্ধিরূপ;

(ii) J আকৃতির বৃদ্ধিরূপ।

52. S আকৃতির বৃদ্ধিতে কোন্ দশাগুলি দেখা যায় তার নাম লেখো।

উত্তর আকৃতির বৃদ্ধিতে ল্যাগ, লগ ও স্থির দশা দেখা যায়।

53. কোন্ আকৃতির পপুলেশন বৃদ্ধিতে বুম ও বাস্ট দশা দেখা যায়?

উত্তর আকৃতির পপুলেশন বৃদ্ধিতে বুম ও বাস্ট দশা দেখা যায়।

54. বহন ক্ষমতা কাকে বলে?

উত্তর কোনো স্থানের জনসংখ্যার সর্বোচ্চ সীমাকে সেই স্থানের বহন ক্ষমতা বলে।

55. পপুলেশন ঘনত্ব কাকে বলে?

উত্তর কোনো ভৌগোলিক অঞ্চলে একক ক্ষেত্রে কোনো প্রজাতির যে পরিমাণ জীব থাকে, তাকে পপুলেশন ঘনত্ব বলা হয়।

56. ন্যাটালিটি কী?

উত্তর শিশুর জন্মের ফলে যে হারে নতুন সদস্য জনসংখ্যায় যুক্ত হয় তাকে ন্যাটালিটি বলে।

57. কোন্ সমীকরণ দ্বারা মৃত্যুহার প্রকাশ করা হয়?

উত্তর M = mD/ t দ্বারা মৃত্যুহার প্রকাশ করা হয়; যেখানে M হল মৃত্যুহার; mD হল মৃতের মোট সংখ্যা,  t হল সময়।

58. পপুলেশন ভাইটাল সূচক কী?

উত্তর পপুলেশনে জন্ম ও মৃত্যুহারের শতকরা অনুপাতকে পপুলেশন ভাইটাল সূচক বলে।

59. Urn-shaped বা কলসাকৃতির পিরামিডটি কোন্ প্রকার পপুলেশনের বৈশিষ্ট্য প্রদর্শন করে?

উত্তর Urn-shaped বা কলসাকৃতির পিরামিডটি অবক্ষয়ধর্মী পপুলেশনের বৈশিষ্ট্য প্রদর্শন করে।

60. বয়সভিত্তিক পিরামিডের একটি তাৎপর্য লেখো।

উত্তর বয়সভিত্তিক পিরামিডের তাৎপর্য-বয়সভিত্তিক পিরামিডের সাহায্যে কোনো পপুলেশনের বয়সভিত্তিক বিস্তার সম্পর্কে ধারণা করা যায়।

61. ডেম কী?

উত্তর কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত সমগ্র জাতির জীবের ক্ষুদ্র পপুলেশনকে ডেম বলে।

62. দুটি ফাইটোপ্ল্যাঙ্কটনের নাম লেখো।

উত্তর দুটি ফাইটোপ্লা্যাঙ্কটন হল-অ্যানাবিনা, নস্টক।

63. ফ্লোরা এবং ফনা কী?

উত্তর বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদগোষ্ঠীকে ফ্লোরা বলে ও প্রাণীগোষ্ঠীকে ফনা বলে।

64. নিউস্টন কী?

উত্তর যেসকল জলজ প্রাণী সাঁতার কাটার সময় তাদের শরীরের কিছু অংশ জলের উপরে ও বাকি অংশ জলের নীচে রাখে, সেই সমস্ত প্রাণীদের নিউস্টন বলে।

65. একটি জুপ্ল্যাঙ্কটনের উদাহরণ দাও।

উত্তর একটি জুপ্ল্যাঙ্কটন হল- সাইকল্পস।

66. ‘জলাভূমি ও ‘বনভূমির’ একটি সাদৃশ্য লেখো।

উত্তর ‘জলাভূমি ও ‘বনভূমির’ একটি সাদৃশ্য হল-উভয়ক্ষেত্রেই একটি করে বাস্তুতন্ত্র বর্তমান।

67. প্রথম আদি মানবের নাম কী ছিল?

উত্তর প্রথম আদি মানবের নাম Homo habilis.

পরিবেশ বিদ্যা বিষয়ক ছোট প্রশ্ন

Leave a Reply